‘ঐতিহাসিক’ জয়ে আবেগাপ্লুত স্তানিকজাই
৫ উইকেটে ৯০ রানে পরিণত আফগানিস্তানকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে তার বিশাল অবদান। অপরাজিত ৯০ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলা আসগর স্তানিকজাই বাংলাদেশকে হারাতে পেরে আবেগে আপ্লুত। এই জয়কে ‘ঐতিহাসিক’ বলে মনে করছেন আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান।
সংবাদ সম্মেলনে আফগানিস্তানের জয়ের অন্যতম নায়ক আসগর স্তানিকজাই। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে আফগানিস্তানের জয়ের অন্যতম নায়ক আসগর স্তানিকজাই। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সংবাদ সম্মেলনে আফগানিস্তানের জয়ের অন্যতম নায়ক আসগর স্তানিকজাই। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে আফগানিস্তানের জয়ের অন্যতম নায়ক আসগর স্তানিকজাই। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শনিবার খেলা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটা আমাদের সবচেয়ে বড় জয়। এর আগে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আমরা মাত্র তিনটা ম্যাচ খেলেছি। চতুর্থ ম্যাচেই একটা টেস্ট খেলুড়ে দেশকে হারিয়েছি। আমার মনে হয় না, এতো অল্প সময়ে কেউ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জিতেছে। আমি মনে করি এটা ঐতিহাসিক জয়।”আগের ম্যাচে পাকিস্তানকে চাপে ফেললেও জিততে পারেনি আফগানিস্তান। বাংলাদেশকে হারানোর পর তাই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আফগানিস্তান শিবিরে। স্তানিকজাই জানালেন, দেশের ঐতিহ্যবাহী নাচ দিয়ে এই জয় উদযাপন করবেন তারা।তবে এখানেই থেমে না থেকে আরো বড় অর্জনের স্বপ্ন দেখছেন তিনি।“এই জয়ে আমরা টুর্নামেন্টে টিকে রইলাম। বাংলাদেশকে হারানোর লক্ষ্য ছিল আমাদের। এটা আমাদের জন্য বিশাল অর্জন। আরো দুটো ম্যাচ আছে। আশা করি আবার জিততে পারবো।”স্তানিকজাইয়ের বিশ্বাস, এই জয় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, “প্রতিটি জয়ই দলকে অনুপ্রাণিত করে। প্রতিটি জয়েই দলে ইতিবাচক প্রভাব রাখে। এই জয়ের ফলে আমাদের ক্রিকেট অনেকখানি এগিয়ে যাবে। এই জয় আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।”
