ফেইসবুক, টুইটার, ইউটিউবে বিসিবি
অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সক্রিয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি)। ফেইসবুক, টুইটার, গুগল প্লাস ও ইউটিউবে ‘পেইজ’ বা অ্যাকাউন্ট খুলেছে তারা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরো জানায়, তাদের ওয়েবসাইট হচ্ছে টাইগারক্রিকেট ডটকম ডটবিডি (www.tigercricket.com.bd)।
এই ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের পেইজ বা অ্যাকাউন্ট চালানো, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও পরিচালনার জন্য তারা দায়িত্ব দিয়েছে সলিউশন থ্রিসিক্সটি লিমিডেটকে। বিসিবিকে এই সেবা দেয়ার বিনিময়ে প্রতিষ্ঠানটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগর অনলাইন মাধ্যমগুলোতে বিজ্ঞাপন দিতে ও বিপণনের কাজ করতে পারবে।
বিসিবির সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো:
ফেইসবুক: https://www.facebook.com/bcbtigercricket
টুইটার: https://twitter.com/BCB_Tigers
ইউটিউব: http://www.youtube.com/bcbtigercricket
