২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের আফগান-লজ্জা

হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশের আর একটা লজ্জাই বাকি ছিল। ক্রিকেট বিশ্বের নতুন বিস্ময় আফগানিস্তান সেটাই দিল স্বাগতিকদের। বাংলাদেশকে ৩২ রানে হারিয়ে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম জয় তুলে নিল যুদ্ধবিধ্বস্ত দেশটি।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 01:37 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

জিয়াউর রহমানকে আউট করে উল্লসিত আফগানিস্তান দল। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জিয়াউর রহমানকে আউট করে উল্লসিত আফগানিস্তান দল। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্ধশতক করেই বোল্ড হয়ে গেলেন মুমিনুল হক। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অর্ধশতক করেই বোল্ড হয়ে গেলেন মুমিনুল হক। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিতর্কিত এলবিডব্লিউর সিদ্ধান্তে আউট হয়ে হতাশ বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিতর্কিত এলবিডব্লিউর সিদ্ধান্তে আউট হয়ে হতাশ বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অফসাইডে মুমিনুল হকের একটি শট। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অফসাইডে মুমিনুল হকের একটি শট। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনামুল হককে ফিরিয়ে দিয়ে আফগান ক্রিকেটারদের উল্লাস। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনামুল হককে ফিরিয়ে দিয়ে আফগান ক্রিকেটারদের উল্লাস। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাপুর জাদরানের বলে বোল্ড হয়ে গেলেন শামসুর রহমান। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শাপুর জাদরানের বলে বোল্ড হয়ে গেলেন শামসুর রহমান। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসগর স্তানিকজাই ও সলিমুল্লাহ সেনওয়ারির ১৩৮ বলে ১৬৪ রানের জুটি আড়াই শ’র ওপরে নিয়ে গেছে আফগানিস্তানকে। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আসগর স্তানিকজাই ও সলিমুল্লাহ সেনওয়ারির ১৩৮ বলে ১৬৪ রানের জুটি আড়াই শ’র ওপরে নিয়ে গেছে আফগানিস্তানকে। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুমিনুল হকের বলে স্লিপে দারুণ এক ক্যাচ ধরে মোহাম্মদ নবীকে ফেরত পাঠান নাসির হোসেন। মুমিনুল হকের বলে স্লিপে দারুণ এক ক্যাচ ধরে মোহাম্মদ নবীকে ফেরত পাঠান নাসির হোসেন।

আসগর স্তানিকজাইয়ের ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে আফগানিস্তান। আসগর স্তানিকজাইয়ের ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে আফগানিস্তান।

নাঈম ইসলামের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে বিদায় নেন নওরোজ মঙ্গলছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নাঈম ইসলামের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে বিদায় নেন নওরোজ মঙ্গলছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ইসলামের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে বিদায় নেন নওরোজ মঙ্গল। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নাঈম ইসলামের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে বিদায় নেন নওরোজ মঙ্গল। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিবুল্লাহকে ফিরিয়ে দিলেন আরাফাত সানি। উদযাপন বাংলাদেশ ক্রিকেটারদের। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নাজিবুল্লাহকে ফিরিয়ে দিলেন আরাফাত সানি। উদযাপন বাংলাদেশ ক্রিকেটারদের। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টসে করতে মুশফিকুর রহিমকে নামতে দেখে স্বস্তি পেয়েছেন বাংলাদেশের সমর্থকরা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টসে করতে মুশফিকুর রহিমকে নামতে দেখে স্বস্তি পেয়েছেন বাংলাদেশের সমর্থকরা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুবেল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নিলেন মোহাম্মদ শেহজাদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রুবেল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নিলেন মোহাম্মদ শেহজাদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুবেল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নিলেন মোহাম্মদ শেহজাদ। আফগানদের প্রথম উইকেট পতনে বাংলাদেশ ক্রিকেটারদের উদযাপন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রুবেল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নিলেন মোহাম্মদ শেহজাদ। আফগানদের প্রথম উইকেট পতনে বাংলাদেশ ক্রিকেটারদের উদযাপন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আরাফাত সানির হাতে ফিরতি ক্যাচ দিয়ে করিম সাদিককের বিদায়ে বাংলাদেশ ক্রিকেটারদের উদযাপন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আরাফাত সানির হাতে ফিরতি ক্যাচ দিয়ে করিম সাদিককের বিদায়ে বাংলাদেশ ক্রিকেটারদের উদযাপন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গালারিতে লাল-সবুজে বাংলাদেশের সমর্থন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গালারিতে লাল-সবুজে বাংলাদেশের সমর্থন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাদেশের আফগান-পরীক্ষা

আর টেস্ট মর্যাদা পাওয়ার পর দেশের মাটিতে এই প্রথম সহযোগী কোনো দেশের কাছে হারল বাংলাদেশ।ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফিল্ডারদের বদান্যতায় ৬ উইকেটে ২৫৪ রান তোলে আফগানিস্তান। জবাবে ৪৭ ওভার ৫ বলে ২২২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।মাত্র ১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান ও এনামুল হকের বিদায়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।মুমিনুল হকের সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিমের ৬৮ রানের প্রতিরোধ ভাঙ্গে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে। মোহাম্মদ নবীর বল লেগ স্ট্যাম্প মিস করবে মনে হলেও মুশফিককে বিদায় নিতে হয় এলবিডব্লিউ হয়ে।অর্ধশতকে পৌঁছে এগিয়ে এসে মারতে গিয়ে বোল্ড হয়ে যান মুমিনুল।পঞ্চম উইকেটে নাঈম ইসলামের সঙ্গে ৭৩ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন নাসির হোসেন।

১, ৪, ১৪ ও ৩১ রানে চারবার জীবন পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি নাসির। পয়েন্টে দেয়া পঞ্চম ক্যাচটি ধরে ১৪ ওভার ৩ বল স্থায়ী জুটি ভাঙ্গেন সলিমুল্লাহ সেনওয়ারি।

পরের ওভারে এগিয়ে মারতে গিয়ে নাঈমের বিদায় দলের বিপদ আরো বাড়ায়। ঠিক পরের বলে অহেতুক রান-আউট হয়ে যান আব্দুর রাজ্জাক।এরপর আরাফাত সানির কট বিহাইন্ডে ভীষণ বিপদে পড়ে বাংলাদেশ। ১৬১ থেকে ১৬৫ রানে চার উইকেট হারায় বাংলাদেশ। ১৬৫ রানেই পড়ে তিন উইকেট।

এরপরও চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান। কিন্তু ২২ বলে ৪১ রানের ইনিংসটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল। আঙ্গুলে সেলাই নিয়ে নেমেছিলেন সোহাগ গাজী। কিন্তু আফগানিস্তানের সঙ্গে প্রথম আন্তর্জাতিক ম্যাচে হার এড়াতে পারেনি বাংলাদেশ।এর আগে ২৭তম ওভারে ৯০ রানে ৫ উইকেট পতনের পরও আফগানিস্তানকে কম রানে বেধে রাখতে পারেনি বাংলাদেশ। খাদের কিনারা থেকে দলকে লড়াইয়ের সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ষষ্ঠ উইকেটে ১৩৮ বলে ১৬৪ রানের চমৎকার জুটি উপহার দেয়া আসগর স্তানিকজাই ও সলিমুল্লাহ সেনওয়ারির।ষষ্ঠ উইকেটে এটি এশিয়া কাপে সর্বোচ্চ রানের জুটি। আগের রেকর্ড ছিল সনাৎ জয়াসুরিয়া ও তিলকরত্নে দিলশানের। ২০০৪ সালের জুলাইয়ে কলম্বোয় ভারতের বিপক্ষে ১০৩ রানের জুটি গড়েছিলেন তারা।বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। ওয়ানডেতে এটি আফগানিস্তানেরও সর্বোচ্চ রানের জুটি।শুরুতে দেখেশুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেন স্তানিকজাই ও সেনওয়ারি। তাদের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ১০৭ রান যোগ করে আফগানিস্তান। যার ৬১ রানই আসে শেষ ৫ ওভারে।শেষ পর্যন্ত ৯০ রানে অপরাজিত ছিলেন বদলি ফিল্ডার ইমরুল কায়েসের হাতে দু’বার জীবন পাওয়া আসগর। তার ১০৩ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ৩টি ছক্কায়।এক বল বাকি থাকতে রান-আউট হয়ে বিদায় নেয়ার আগে ৮১ রান করেন সলিমুল্লাহ। তার ৬৯ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কা।এর আগে তৃতীয় ওভারে মোহাম্মদ শেহজাদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছিলেন পেসার রুবেল হোসেন।দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন করিম সাদিক ও নাজিবুল্লাহ জাদরান। পরপর দুই ওভারে তাদের ফিরিয়ে দিয়ে অতিথিদের বড় একটা ধাক্কা দেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।সাদিককে ফিরতি ক্যাচ দেয়ার পর এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান নাজিবুল্লাহ।একাদশ ওভারে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়েন সোহাগ। মাত্র তিন বল করা এই অফস্পিনার আর ফিল্ডিংয়ে নামেননি। অনিয়মিত বাঁহাতি স্পিনার মুমিনুল হককে দিয়ে তার কোটা পূরণ করতে হয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমকে।এসেই আস্থার সঙ্গে খেলতে থাকা নওরোজ মঙ্গলকে দূরূহ কোণ থেকে সরাসরি থ্রোয়ে রান-আউট করে দলকে চতুর্থ সাফল্য এনে দেন নাঈম ইসলাম। মুমিনুল ফেরান আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীকে। স্লিপে নাসির হোসেনের ক্যাচে পরিণত হয়ে তিনি মাঠ ছাড়ার সময় অতিথিদের সংগ্রহ ৯০/৫। এরপরই গড়ে ওঠে সেই অসাধারণ জুটি, যা দলকে এনে দেয় লড়াই করার মতো সংগ্রহ।সংক্ষিপ্ত স্কোর:আফগানিস্তান: ৫০ ওভারে ২৫৪/৬ (শেহজাদ ২, সাদিক ১২, নাজিবুল্লাহ ২১, আসগর ৯০*, মঙ্গল ২৪, নবী ৭, সলিমুল্লাহ ৮১, আশরাফ ০*; সোহাগ ২/৪৪, মুমিনুল ১/৩৮, রুবেল ১/৬১)বাংলাদেশ: ৪৭.৫ ওভারে ২২২ (এনামুল ১, শামসুর ০, মুমিনুল ৫০, মুশফিক ২৩, নাসির ৪১, নাঈম ৩৫, জিয়া ৪১, রাজ্জাক ০, সানি ০, রুবেল ১৭, সোহাগ ২; নবী ৩/৪৪, হাসান ২/২৬, শাপুর ২/৩৯, সলিমুল্লাহ ১/২৩, আশরাফ ১/৫১)