২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার আব্দুল মজিদের শতক

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিন শতক পেয়েছেন ঢাকা বিভাগের উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 05:38 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নেমে ৯ উইকেটে ৩৭৫ রান করেছে ঢাকা বিভাগ।

দলকে চারশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব টানা দ্বিতীয় ম্যাচে শতক পাওয়া মজিদের।

দলীয় ৩৪৩ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১৪২ রানের চমৎকার ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। তার ২৪৩ বলের ইনিংসে ছিল ২৪টি চার।

দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ রান আসে অধিনায়ক মোহাম্মদ শরীফের ব্যাট থেকে। শরীফের ৭২ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ৪টি ছক্কায়।

ঢাকা মেট্রোর পক্ষে আজিম ৬১ রানে নেন ৩ উইকেট। এছাড়া সৈকত আলী ও ইলিয়াস সানি দুটি করে উইকেট নেন। বরিশাল-সিলেট রবিশাল বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২২৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দল। সর্বোচ্চ ৫২ রান আসে সালমান হোসেনের ব্যাট থেকে। আটজন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালেও সালমান ছাড়া কেউ ত্রিশের ঘরে যেতে পারেননি। ৫৯ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের সবচেয়ে সফল বোলার বাঁহাতি স্পিনার নাবিল সামাদ। দুটি করে উইকেট নেন অধিনায়ক অলক কাপালী, আবু জায়েদ ও শাকের আহমেদ। জবাবে ৩৪ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে দিন শেষে স্বস্তিতে নেই সিলেটও। রাজশাহী-খুলনা রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন ২৭৪ রানে অল-আউট হয়ে গেছে গতবারের চ্যাম্পিয়ন খুলনা। ৭১ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে তিনশর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব নিজামউদ্দিন রিপন (৮৩), মিঠুন আলী (৬১) ও নাহিদুল ইসলামের (৫৮)। ৪০ রানে ৪ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার ফরহাদ রেজা। বাঁহাতি পেসার সানজামুল ইসলাম ৩ উইকেট নেন ৭৯ রানে। রংপুর-চট্টগ্রাম কক্সবাজারের শেখ জামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও কমপ্লেক্সের প্রথম শ্রেণির প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে রংপুর।

চট্টগ্রামের বোলারদের আঁটোসাটো বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৭২ রান সংগ্রহ করেছ রংপুর। অধিনায়ক সোহরাওয়ার্দী শুভর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৪ রান।

চট্টগ্রামের পক্ষে ইউনুস ৫৫ রানে নেন ৩ উইকেট। ইয়াসির আরাফাত ২ উইকেট নেন ৪০ রানে।