২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোটে মাঠের বাইরে গেইল

পিঠের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 09:57 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শনিবার এক বিবৃতিতে জানায়, ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডেতে গেইলের জায়গায় ডাকা হয়েছে ডোয়েইন স্মিথকে।

৩৪ বছর বয়সী গেইল বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলার সময় পিঠের নিচের অংশে চোট পান। তিনি শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি।

আগামী ২৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে স্বাগতিকরা। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে তারা।