২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের মান বাঁচালেন স্যামি

জ্যামাইকায় দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৯৭ রানের লক্ষ্য দিয়েও আয়ারল্যান্ডকে ১১ রানে হারিয়ে মান বাঁচিয়েছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 02:09 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জেতায় দুই ম্যাচের সিরিজ শেষ হল ১-১ সমতায়।

শুক্রবার কিংস্টনের স্যাবিনা পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৬ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

স্বাগতিকদের ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কেউ ২০ পর্যন্ত যেতে পারেননি।

সর্বোচ্চ ১৯ রান আন্দ্রে ফ্লেচারের। লেন্ডল সিমন্স ১২ রান করেন, সমান রানে অপরাজিত ছিলেন সুনীল নারায়ণ।

১১ রানে ৪ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের সেরা বোলার আলেক্স কিউস্যাক।

জবাবে গ্যারি উইলসনের ৩৫ রানের সুবাদে ৭২/৬ রানের সুবিধাজনক অবস্থানে পৌঁছালেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় পেরে উঠেনি আয়ারল্যান্ড। ৮ উইকেট হারিয়ে ৮৫ রানে ইনিংস শেষ হয় তাদের।

অতিথিদের আট ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে যেতে ব্যর্থ হন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান আসে এড জয়েসের ব্যাট থেকে।

ম্যাচ সেরা ড্যারেন স্যামি ৩ উইকেট নেন ২২ রানে।