২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট থেকে শঙ্কামুক্ত আফ্রিদি

এশিয়া কাপ শুরু হওয়ার ঠিক আগে একটা ‘দুর্ঘটনা’ থেকে বেঁচে গেছে পাকিস্তান। অনুশীলনের সময় চোট পেলেও দলের অন্যতম সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে নিয়ে দুর্ভাবনা নেই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 05:58 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বৃহস্পতিবার লাহোরে অনুশীলনের সময় বাঁহাতি পেসার জুনায়েদ খানকে প্যাডল সুইপ করার সময় বল হেলমেটে আঘাত করলে ডান চোয়ালে ব্যথা পান আফ্রিদি। সঙ্গে-সঙ্গে আঘাত পাওয়া জায়গাটি ফুলে যায় এবং কালশিটেও পড়ে যায়।পাকিস্তানের কোচ মঈন খান জানিয়েছেন, “চোট তেমন গুরুতর না হলেও চিকিৎসক তাকে অন্তত দুই দিন কথা কম বলতে বলেছে। কারণ আঘাতটা চোয়ালে লেগেছে।”২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া দ্বাদশ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।