২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাথিউসের লক্ষ্য ৩-০

গত বছর শ্রীলঙ্কা সফরে ১-১ সমতায় ওয়ানডে সিরিজ শেষ করলেও এবার ঘরের মাঠে এক ম্যাচ আগেই সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। তবে এখানেই না থেমে শেষ ম্যাচেও বাংলাদেশকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চান শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 10:01 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “৩-০ ব্যবধানে সিরিজ জয়ই এখন আমাদের লক্ষ্য। আমরা ইতিবাচক থাকবো। জেতার চেষ্টা করবো।”শতক করে শ্রীলঙ্কার জয়ের নায়ক কুমার সাঙ্গাকারার প্রশংসায় পঞ্চমুখ ম্যাথিউস।“তার ইনিংসটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্যই আজ আমাদের সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে। দ্রুত তিনটি উইকেট পড়ার পর তিনিই দলকে পথ দেখিয়েছেন। প্রিয়াঞ্জনের সঙ্গে তার শতরানের জুটি দলের জয়ের ভিতও গড়ে দিয়েছে।”আগের তিন ম্যাচের তুলনায় সহজ জয় পেলেও বাংলাদেশকে খাটো করে দেখছেন না শ্রীলঙ্কার অধিনায়ক।“এটা ঠিক, আগের তিন ম্যাচের তুলনায় আজকের জয়টা সহজ ছিল। তবে ওরা লড়াই করেছে। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পারেনি। সেজন্য আমাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে।”গত ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা পাঁচবার ‘জীবন’ পেয়েছিলেন। বৃহস্পতিবার অন্তত তিনবার। ভাগ্য অতিথিদের সঙ্গে আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ভাগ্যে বিশ্বাস করি না। জেতার জন্য কঠোর পরিশ্রম আর চেষ্টা করতে হয়। ওদের ক্যাচ ছাড়া তো আমাদের দোষ না। আমার মনে হয়, জয়টা আমাদেরই প্রাপ্র্য।”সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলেই বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। এই সিরিজ শেষ হলে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে তাদের। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে কয়েক জনকে বিশ্রাম দেয়ার ইঙ্গিত দিলেন ম্যাথিউস।“কাউকে বিশ্রাম দেয়া হবে কিনা তা নিয়ে এখনো কোনো চিন্তা-ভাবনা করিনি। কাউকে-কাউকে বিশ্রাম দেয়া হতে পারে। আগামীকালের দিনটা হাতে আছে। আমরা খেলাটা উপভোগ করছি।”