জাতীয় লিগে বড় সংগ্রহের পথে ঢাকা
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে আব্দুল মজিদ ও রনি তালুকদারের শতকের সুবাদে রাজশাহীর বিপক্ষে বড় সংগ্রহ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা। প্রথম দিনের খেলা শেষে ঢাকার সংগ্রহ এক উইকেটে ৩৪০ রান।
ঢাকা-রাজশাহীবৃহস্পতিবার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নামা রাজশাহীর বড় সংগ্রহের ভিত গড়ে দেন মজিদ ও রনি। ১৯৭ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজনে।১৮৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১০৩ রান করে রনি বিদায় নিলেও দিন শেষে মজিদ ১৫৫ রানে অপরাজিত। ২৪২ বলের ইনিংসটিতে ২০টি চার ও একটি ছক্কা।
অন্য প্রান্তে ৬৫ রান নিয়ে ব্যাট করছেন তৈয়বুর পারভেজ। রনি-তৈয়বুরের অবিচ্ছিন্ন জুটিতে ১৪৩ রান উঠেছে।
ঢাকা মেট্রো-রংপুর
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৪০ রানে অলআউট হয়ে গেছে রংপুর। সর্বোচ্চ ৭২ রান করেছেন ধীমান ঘোষ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান তানভীর হায়দারের।
৪৪ রানে তিন উইকেট নিয়ে ঢাকার মেট্রোর সফলতম বোলার আজিম।
জবাবে ১ উইকেটে ১২ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা মেট্রো।
বরিশাল-চট্টগ্রাম
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৯৭ রানে শেষ হয়ে গেছে বরিশালের প্রথম ইনিংস। সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান শাহীন হোসেনের।
চট্টগ্রামের পক্ষে ২৪ রানে তিন উইকেট নেন মেহেদী হাসান রানা।
জবাবে ৩ উইকেটে ৯০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম।
খুলনা-সিলেট
সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম দিনেই বিপদে স্বাগতিক দল। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২৩ রানে শেষ হয়ে গেছে সিলেটের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৪৮ রান এসেছে রাজিন সালেহর ব্যাট থেকে।
চারটি করে উইকেট নিয়েছেন পেসার ডলার মাহমুদ ও বাঁহাতি স্পিনার রাজিবুল ইসলাম।
দিন শেষে খুলনার স্কোর ১৫০/৪। ৬ উইকেট হাতে নিয়ে ২৭ রানে এগিয়ে আছে তারা। সর্বোচ্চ ৫৩ রান মিঠুন আলীর। তুষার ইমরান ব্যাট করছেন ৪১ রান নিয়ে।
