২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা লিগের কাছে সেনানায়েকের ‘কৃতজ্ঞতা’

শ্রীলঙ্কার অফস্পিনার সচিত্রা সেনানায়েকে মনে করেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার অভিজ্ঞতা এবারের বাংলাদেশ সফরে তাদের দারুণ সাহায্য করছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 08:33 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অফস্পিনার সচিত্রা সেনানায়েকে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অফস্পিনার সচিত্রা সেনানায়েকে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঢাকা প্রিমিয়ার লিগে আমি বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতা এখন খুব কাজে আসছে। আমাদের দলের আরো কয়েকজন ঢাকার লিগে খেলেছে। তাই এখানকার পিচ ও কন্ডিশন সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা আছে।”টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতলেও বাংলাদেশকে হালকাভাবে দেখতে রাজি নন সেনানায়েকে। তিনি বলেন, “বাংলাদেশ দল লড়াই করতে সক্ষম। ওরা যথেষ্ট উন্নতি করেছে। দুটি সিরিজ জিতেছি, এবার তৃতীয়টা জিততে চাই।”ইদানীং ম্যাচের শেষ দিকে চার বা ছক্কা মেরে দলকে প্রায়ই জয় এনে দিচ্ছেন সেনানায়েকে। এই ‘অভ্যাস’-এর জন্য তিনি কৃতিত্ব দিলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ মারভান আতাপাত্তুকে।“আতাপাত্তু প্রতি দিন অনুশীলনের সময় বোলারদেরও ব্যাটিং করিয়ে থাকেন। সে সময় ব্যাটিংয়ের মৌলিক দিকগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়।“এটা এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে যে, খেলার শেষ দিকে দুই/তিন বলে চার/পাঁচ রানের প্রয়োজনের সময় আমি স্ট্রাইকে থাকি। তাই এমন পরিস্থিতি আমার জন্য কোনো চাপ নয়। তবে আমি ভাগ্যবান, এমন পরিস্থিতিতে দলকে জেতাতে পারি।”