ফতুল্লা স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
সাংবাদিকদের তিনি বলেন, “এই মাঠে এশিয়া কাপের কয়েকটি ম্যাচ হবে। মাঠের অবস্থা বেশ ভালো, সব কাজও প্রায় শেষ। যে সব কাজ বাকি আছে তা প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে।”২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচসহ পাঁচটি ম্যাচ ফতুল্লায় হবে।এই পাঁচটি ম্যাচের মধ্যে আছে বাংলাদেশ-ভারত এবং বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দুটিও।
