২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগে সিলেটের জয়

জাতীয় ক্রিকেট লিগে এক দিন হাতে রেখেই ঢাকা বিভাগকে ৯ উইকেটে হারিয়েছে সিলেট বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 07:10 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

ঢাকা-সিলেটশনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনে ইনিংস হার এড়াতে ১৪৫ রান প্রয়োজন ছিল ঢাকার।তিন উইকেটে ১১১ রান নিয়ে ব্যাট করতে নেমে ২৬৯ রানে তাদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়। সর্বোচ্চ ৫৪ রান আসে রকিবুল হাসানের ব্যাট থেকে।সিলেটের পক্ষে চারটি করে উইকেট নেন পেসার আবু জায়েদ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।মাত্র ১৪ রানের জয়ের লক্ষ্যে এক উইকেট হারিয়ে পৌঁছে যায় সিলেট।

প্রথম ইনিংসে ১৩৩ রান করা সিলেটের উদ্বোধনী ব্যাটসম্যান সায়েম আলমের হাতে উঠেছে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।ঢাকা মেট্রো-বরিশালপ্রথম শ্রেণীর ক্রিকেটে আসিফ আহমেদের প্রথম দ্বি-শতকের সুবাদে ফতুল্লায় সুদৃঢ় অবস্থানে ঢাকা মেট্রো। আসিফের ২০০ রানের ওপরে ভর ৯ উইকেটে ৪০০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে তারা।জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান ফজলে রাব্বি ১২১ রান করলেও ২৪৯ রানে শেষ হয়ে যায় বরিশালের ইনিংস। রাব্বির ২৭১ বলের ইনিংসে ১৪টি চার ও দুটি ছক্কা।২৫ রানে পাঁচ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর সফলতম বোলার আবু বক্কর সিদ্দিক।১৫১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১০৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ঢাকা মেট্রো। সব মিলিয়ে ২৫৭ রানে এগিয়ে তারা।রাজশাহী-রংপুরবৃষ্টিতে মাঠ ভিজে যাওয়ায় শনিবার রংপুর ক্রিকেট গ্রাউন্ডে রাজশাহী-রংপুর ম্যাচে একটিও বল হতে পারেনি।প্রথম ইনিংসে রাজশাহীর ২৭৩ রানের জবাবে ১০১ রানে গুটিয়ে গেছে রংপুর। ৩৯ রানে ছয় উইকেট নিয়েছেন রাজশাহীর পেসার শফিউল ইসলাম।১৭২ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ৯৮ রান করেছে রাজশাহী। সব মিলিয়ে তারা এগিয়ে ২৭০ রানে।খুলনা-চট্টগ্রামবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামেও হানা দিয়েছে প্রতিকূল আবহাওয়া। তাই খুলনা-চট্টগ্রাম ম্যাচের তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি।প্রথম ইনিংসে খুলনার ২৬৫ রানের জবাবে চার উইকেটে ৩০৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে চট্টগ্রাম।চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান উদ্বোধনী ব্যাটসম্যান মাহুবুবুল করিমের।