বিশাল লিডের পথে অস্ট্রেলিয়া
মিচেল জনসনের মারাত্মক বোলিংয়ের পর ডেভিড ওয়ার্নারের শতক ও অভিষিক্ত অ্যালেক্স ডুলানের শতকের কাছাকাছি ইনিংস। সব কিছুর যোগফলে প্রথম টেস্টে বিশাল লিড নেয়ার পথে অস্ট্রেলিয়া।
জনসনের তোপে বিপদে দক্ষিণ আফ্রিকা
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে অস্ট্রেলীয়দের স্কোর ২৮৮/৩। প্রথম ইনিংসে ১৯১ রানের লিড পাওয়ায় সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪৭৯ রানে এগিয়ে আছে অতিথি দল।শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা এবি ডি ভিলিয়ার্সের দৃঢ়তায় কোনো রকমে ফলো-অন এড়াতে পেরেছে।স্বাগতিকদের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ১৪৮ বলে ৯১ রানের ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কা।৬৮ রানে জনসনের শিকার ৭টি। অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়কের এটা একাদশ বারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার।দ্বিতীয় ইনিংসে ডেল স্টেইন নিজের প্রথম বলে ক্রিস রজার্সকে বোল্ড করলেও ওয়ার্নার ও ডুলানের দারুণ ব্যাটিংয়ে উল্টো দক্ষিণ আফ্রিকানরাই চাপে পড়ে যায়।তিন-তিনটি ‘জীবন’ পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ষষ্ঠ টেস্ট শতকের দেখা পাওয়া ওয়ার্নারের ১৫১ বলে ১১৫ রানের ইনিংসটা সাজানো ছিল ১৩টি চার ও দুটি ছক্কায়।অভিষেকে অল্পের জন্য শতক বঞ্চিত ডুলান ৮৯ রান করেন ১৫৪ বলে, ১২টি চার ও একটি ছক্কায়। দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নার ও ডুলানের অবদান ২০৫ রান।দিন শেষে প্রথম ইনিংসে শতক করা শন মার্শ ৪৪ রানে অপরাজিত। ১৭ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ৩৯৭ (মার্শ ১৪৮, স্মিথ ১০০; স্টেইন ৪/৭৮) ও ২৮৮/৩ (রজার্স ১, ওয়ার্নার ১১৫, ডুলান ৮৯, মার্শ ৪৪*, ক্লার্ক ১৭*; ডুমিনি ১/১২, স্টেইন ১/৬০, পিটারসন ১/৮৭)দক্ষিণ আফ্রিকা: ২০৬ (স্মিথ ১০, আলভিরো ২, আমলা ১৭, দু প্লেসি ৩, ডি ভিলিয়ার্স ৯১, ডুমিনি ২৫, ম্যাকলারেন ৮, পিটারসন ১০, ফিল্যান্ডার ১৫, স্টেইন ৭*, মরকেল ০; জনসন ৭/৬৮, লায়ন ২/৩৮, সিডল ১/৩৩)।
