আবারো শেষ বলে হার
প্রথম ম্যাচের মতো আবারো জয়ের কাছাকাছি গিয়ে হারের বেদনায় পুড়তে হল বাংলাদেশকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও শেষ বলের লড়াইয়ে ৩ উইকেটে জিতেছে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল শ্রীলঙ্কা।
খেলা শেষে সেনানায়েকেকে তামিম ইকবালের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। খেলা শেষে সেনানায়েকেকে তামিম ইকবালের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মারক ট্রফি নিয়ে উচ্ছ্বসিত শ্রীলঙ্কা দল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মারক ট্রফি নিয়ে উচ্ছ্বসিত শ্রীলঙ্কা দল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
শেষ বলে চার মেরে শ্রীলঙ্কাকে রোমাঞ্চকর জয় এনে দেয়া সেনানায়েকের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। শেষ বলে চার মেরে শ্রীলঙ্কাকে রোমাঞ্চকর জয় এনে দেয়া সেনানায়েকের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
প্রথম ওভারেই শামসুর রহমানকে আউট করে শ্রীলঙ্কার উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। প্রথম ওভারেই শামসুর রহমানকে আউট করে শ্রীলঙ্কার উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
আরেকটি সাফল্য এনে দেয়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। আরেকটি সাফল্য এনে দেয়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমাল আউট, বোলার মাহমুদুল্লাহকে এনামুলের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমাল আউট, বোলার মাহমুদুল্লাহকে এনামুলের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
মাশরাফি বিন মুর্তজার বলে অ্যাঞ্জেলো পেরেরা বোল্ড। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। মাশরাফি বিন মুর্তজার বলে অ্যাঞ্জেলো পেরেরা বোল্ড। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
রান আউট হয়ে ফিরে আসছেন মাহমুদুল্লাহ। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। রান আউট হয়ে ফিরে আসছেন মাহমুদুল্লাহ। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
২ রান করে ফিরে আসছেন তামিম ইকবাল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২ রান করে ফিরে আসছেন তামিম ইকবাল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস করছেন দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও দীনেশ চান্দিমাল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস করছেন দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও দীনেশ চান্দিমাল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
মাথায় অনেকগুলো পতাকা গুঁজে বাংলাদেশের এক ক্রিকেট-ভক্ত। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। মাথায় অনেকগুলো পতাকা গুঁজে বাংলাদেশের এক ক্রিকেট-ভক্ত। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে সমর্থন জানাতে এসেছে এই ছোট্ট শিশুও। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে সমর্থন জানাতে এসেছে এই ছোট্ট শিশুও। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
মাত্র ১২১ রানের লক্ষ্য দিয়েও শেষ বল পর্যন্ত লড়াই করা বাংলাদেশ দুই ম্যাচের সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে।শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হন কৌশল পেরেরা। পরের ওভারে তিলকরত্নে দিলশানকে বোল্ড করেন আরাফাত সানি।সাকিব আর আরাফাতের স্পিনে ব্যাটসম্যানদের নাকাল হতে দেখে সপ্তম ওভারে মাহমুদুল্লাহকে আক্রমণে আনেন অধিনায়ক। শেষ বলে চান্দিমালকে এলবিডব্লিউ করে শ্রীলঙ্কাকে চাপে ফেলেন এই অলরাউন্ডার।শুরুতে স্পিনাররা সাফল্য পেলেও তাদের বেশিক্ষণ আক্রমণে রাখেননি মাশরাফি।মাঠে শিশিরের কারণে বল ঠিকমতো গ্রিপে আনতে না পারাটাও হয়তো এর একটা কারণ। তবে মাশরাফি-রুবেলের বলে চাপেই থাকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।দশম ওভারে জোড়া আঘাত হানেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম বলে অ্যাঞ্জেলো পেরেরাকে বোল্ড করার পর শেষ বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে কট বিহাইন্ড করেন তিনি।মাশরাফির পরের ওভারে রান-আউট হয়ে যান নুয়ান কুলাসেকারা। দ্বাদশ ওভারে ৫০ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া শ্রীলঙ্কাকে লড়াইয়ে রাখেন কুমার সাঙ্গাকারা ও থিসারা পেরেরা।সাঙ্গাকারাকে ফিরিয়ে ৪৬ রানের জুটি ভাঙ্গার কৃতিত্ব রুবেল হোসেনের। রুবেলের স্লোয়ারে শর্ট থার্ডম্যানে তামিমের হাতে ধরার পড়ার আগে ৩৭ রান করেন সাঙ্গাকারা।শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। সাকিব ও সানির দুটি করে ওভার বাকি থাকলেও শেষ ওভারের ভার ফরহাদ রেজাকে দেন মাশরাফি।সেই ওভারের শেষ বলে চার মেরে দলকে দারুণ জয় এনে দেন সচিত্র সেনানায়েকে। অন্য প্রান্তে ৩৫ রানে অপরাজিত থাকা থিসারার অবদানও কম নয়।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের অতিরিক্ত শট খেলতে চাওয়া আর শ্রীলঙ্কার অসাধারণ ফিল্ডিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা; মাত্র চার ব্যাটসম্যান পৌঁছায় দুই অঙ্কের ঘরে।শুরুর দিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন খেললেন ‘সিক্স-এ-সাইড’ ক্রিকেট। তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন আট জন ব্যাটসম্যান।প্রথম ওভারে একবার জীবন পাওয়া শামসুর রহমানের উইকেট হারিয়ে মাত্র ৩ রান করে বাংলাদেশ। পরের দুই ওভারে আরেক উইকেটের বিনিময়ে ওঠে ৩২ রান।দ্বিতীয় ওভারে তামিম ইকবাল আউট হওয়ার পর সাকিব আল হাসান নেমেই মারেন ৩টি চার। দিলশানের পরের ওভারে ২টি চার ও ২টি ছক্কা মারেন এনামুল হক।প্রতিটি বলই মারার চেষ্টা করতে গিয়ে সচিত্রা সেনানায়েকের বলে লং অনে নুয়ান কুলাসেকারার অসাধারণ ক্যাচে বিদায় নেন সাকিব (১২)।পঞ্চম ওভারে মাত্র এক রান দিয়ে রানের গতি চেপে ধরেন লাসিথ মালিঙ্গা। এই চাপের বলি হন পরের ওভারে সেনানায়েকে তুলে মারতে যাওয়া এনামুল (২৪)। এবার পেছনের দিকে ঝাঁপিয়ে পরে অসাধারণ এক ক্যাচ ধরেন কৌশল পেরেরা।অবশ্য অষ্টম ওভারে নাসির হোসেনের দেয়া ক্যাচটি ছিল খুবই সহজ।ষষ্ঠ উইকেটের পতন মাহমুদুল্লাহ রিয়াদের রান আউটে। ভুল বোঝাবুঝিতে একই প্রান্তে এসে পড়েছিলেন মাহমুদুল্লাহ ও সাব্বির রহমান।ফরহাদ রেজা কুলাসেকারার বলে দীনেশ চান্দিমালের হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেয়ার পর এসেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন মাশরাফি বিন মুর্তজা। মালিঙ্গার ইয়র্কারে বোল্ড হওয়ার আগে ১০ বলে ১৭ রান করেন বাংলাদেশের অধিনায়ক।শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় স্বাভাবিক ব্যাটিং করতে পারেননি অভিষিক্ত মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির। শেষ ওভারের পঞ্চম বলে কুলাসেকারার আরেকটি চমৎকারে ক্যাচে বিদায় নেয়ার আগে সর্বোচ্চ ২৬ রান করেন তিনি।২০ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার লাসিথ মালিঙ্গা। অধিনায়ক চান্দিমাল ধরেন চারটি ক্যাচ।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১২০ (তামিম ২, শামসুর ১, এনামুল ২৪, সাকিব ১২, নাসির ৮, সাব্বির ২৬, মাহমুদুল্লাহ ৯, রেজা ৯, মাশরাফি ১৭, সানি ৫, রুবেল ০*; মালিঙ্গা ৩/২০, সেনানায়েকে ২/১১, কুলাসেকারা ২/৩২, মেন্ডিস ১/২১, দিলশান ১/২৩)শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৩/৭ (কৌশল ২১, দিলশান ৩, চান্দিমাল ৩, সাঙ্গাকারা ৩৭, অ্যাঞ্জেলো পেরেরা ৪, ম্যাথিউস ২, কুলাসেকারা ২, পেরেরা ৩৫* সেনানায়েকে ১২*; মাশরাফি ২/২৯, সাকিব ১/৮, সানি ১/৮, মাহমুদুল্লাহ ১/১৬ রুবেল ১/৩৪)।
