২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগে ভালো অবস্থায় সিলেট

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে বিশাল লিড নেয়ার পথে সিলেট বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 08:42 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

ঢাকা-সিলেটখুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় ঢাকা।ঢাকার আট জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সর্বোচ্চ ২৯ রান আসে নাদিফ চৌধুরীর ব্যাট থেকে।৩০ রানে ৪ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার নাবিল সামাদ সিলেটের সেরা বোলার। ইমরান আলী ৩ উইকেট নেন ২৬ রানে।

জবাবে সায়েম আলমের অপরাজিত ১১১ রানের সুবাদে ২ উইকেটে ১৮৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সিলেট।

সায়েমের ১৪৭ বলের চমৎকার ইনিংস ১৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো। ৬৩ রানে অপরাজিত অধিনায়ক অলক কাপালীর সঙ্গে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৬৬ রানের জুটি গড়েছেন তিনি।

ঢাকা মেট্রো-বরিশাল

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আসিফ আহমেদের অপরাজিত ১৭১ রানের সুবাদে ৩ উইকেটে ২৯৫ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা মেট্রো।

আসিফের ২৭৩ বলের ইনিংসে ছিল ২২টি চার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ রান করেন মার্শাল আইয়ুব।

রাজশাহী-রংপুর

রংপুর ক্রিকেট গার্ডেনে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৯ উইকেটে ২৬০ রান। ৫০ রানে অপরাজিত আছেন মুক্তার আলী। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান সানজামুল ইসলামের।

রংপুরের পক্ষে ৪৬ রানে ৩ উইকেট নেন লেগস্পিনার তানভীর হায়দার।

খুলনা-চট্টগ্রাম

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার এক বল আগে ২৬৫ রানে অলআউট হয়ে যায় গতবারের চ্যাম্পিয়ন খুলনা।

সর্বোচ্চ ৬৪ রান নাহিদুল ইসলামের। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন নিজামউদ্দিন রিপন।

৩০ রানে ৫ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার মিডিয়াম পেসার মোহাম্মদ মনিরুজ্জামান।