শেষ বলের লড়াইয়ে বাংলাদেশের হার
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ বল পর্যন্ত জয়ের সম্ভাবনা জাগিয়েও প্রথম টি-টোয়েন্টিতে ২ রানে হেরে গেছে বাংলাদেশ।
জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও ২ রানে হেরে যাওয়ায় ম্যাচ শেষে কান্নায় ভেঙ্গে পড়েন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও ২ রানে হেরে যাওয়ায় ম্যাচ শেষে কান্নায় ভেঙ্গে পড়েন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
নুয়ান কুলাসেকারার বলে বোল্ড হয়ে হতাশ সাকিব আল হাসান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। নুয়ান কুলাসেকারার বলে বোল্ড হয়ে হতাশ সাকিব আল হাসান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেও প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জয় এনে দিতে পারেননি এনামুল হক। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেও প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জয় এনে দিতে পারেননি এনামুল হক। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
আউট হয়ে ফিরছেন শামসুর রহমান, শ্রীলঙ্কার খেলোয়াড়রা উল্লসিত। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। আউট হয়ে ফিরছেন শামসুর রহমান, শ্রীলঙ্কার খেলোয়াড়রা উল্লসিত। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
৫৮ রানের অনবদ্য ইনিংসের পথে এনামুল হকের একটি শট। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৫৮ রানের অনবদ্য ইনিংসের পথে এনামুল হকের একটি শট। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
রানের জন্য ছুটছেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও শামসুর রহমান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। রানের জন্য ছুটছেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও শামসুর রহমান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
টি-টোয়েন্টি অভিষেকে দুই উইকেট নেয়া আরাফাত সানিকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। টি-টোয়েন্টি অভিষেকে দুই উইকেট নেয়া আরাফাত সানিকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে কুমার সাঙ্গাকারার ক্যাচ তালুবন্দী করলেন নাসির হোসেন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে কুমার সাঙ্গাকারার ক্যাচ তালুবন্দী করলেন নাসির হোসেন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমালকে আউট করার পর বোলার সাকিব আল হাসানকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমালকে আউট করার পর বোলার সাকিব আল হাসানকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
অসাধারণ ক্যাচে কুমার সাঙ্গাকারাকে ফেরানোর পর নাসির হোসেনকে শামসুর রহমানের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। অসাধারণ ক্যাচে কুমার সাঙ্গাকারাকে ফেরানোর পর নাসির হোসেনকে শামসুর রহমানের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ইনিংসের ষষ্ঠ বলেই তিলকরত্নে দিলশান বোল্ড, উল্লসিত মাশরাফি বিন মুর্তজা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ইনিংসের ষষ্ঠ বলেই তিলকরত্নে দিলশান বোল্ড, উল্লসিত মাশরাফি বিন মুর্তজা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
টস করছেন দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও দীনেশ চান্দিমাল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। টস করছেন দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও দীনেশ চান্দিমাল। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীদের ভীড়। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীদের ভীড়। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে শীর্ষ দল শ্রীলঙ্কা।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলঙ্কা। অতিথিদের সংগ্রহ আরো বড় হয়নি বাংলাদেশের অসাধারণ ফিল্ডিংয়ে। জবাবে ৭ উইকেটে ১৬৬ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।রান তাড়া করতে নেমে তামিম ইকবালের সঙ্গে শামসুর রহমানের ৫২ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয়। পর পর দুই ওভারে শামসুর (২২) ও তামিমের (৩০) বিদায়ে স্বাগতিকদের রানের গতিতে কিছুটা ভাটা পড়ে।সপ্তম ওভারে শামুসর অজন্তা মেন্ডিসকে ফিরতি ক্যাচ দেন। তামিম থিসারা পেরেরার বলে পুল করতে গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ধরা পড়েন।সাকিব আল হাসানের সঙ্গে এনামুল হকের ৪৩ রানের জুটি ২ উইকেটে ১০৭ রানের চমৎকার অবস্থানে পৌঁছে দিয়েছিল বাংলাদেশকে। নুয়ান কুলাসেকারার বলে সাকিব (১৭ বলে ২৬) বোল্ড হয়ে গেলে খেলার চিত্র পাল্টে যায়।নাসির হোসেন (১৬) ও অভিষিক্ত মিঠুন আলীর দ্রুত বিদায় বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে দিলেও দলকে লড়াইয়ে রাখেন এনামুল।থিসারার শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। সেই ওভারে তিনটি চার মেরে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও জেতাতে পারেননি এনামুল। শেষ বলে দরকার ছিল ৩ রান, কিন্তু ফুল টস বল পেয়েও ঠিকমতো মারতে না পেরে বোলারের হাতেই ক্যাচ দেন তিনি।৫৮ রান করা এনামুলের ৪৫ বলের ইনিংসে ছিল ৭টি চার।শ্রীলঙ্কার পক্ষে কুলাসেকারা ও থিসারা দুটি করে উইকেট নেন।এর আগে প্রথম ওভারের শেষ বলে তিলকরত্নে দিলশানকে বোল্ড করে বাংলাদেশকে শুরুতেই সাফল্য এনে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।তবে অধিনায়ক দীনেশ চান্দিমালের সঙ্গে কৌশল পেরেরার ৫৪ রানের জুটি অতিথিদের উড়ন্ত সূচনা এনে দেয়।সপ্তম ওভারে চান্দিমালকে (১৮) ফিরিয়ে দেন সাকিব আল হাসান। সীমানার ঠিক সামনে লাফিয়ে চান্দিমালের দুর্দান্ত ক্যাচটি নেন ফরহাদ রেজা।পরের ওভারে কুমার সাঙ্গাকারাকে (১১) ফিরিয়ে দেন সাকিব। তবে এবারও কৃতিত্ব ফিল্ডারের। ডিপ মিডউইকেটে ডানদিকে অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দি করেন নাসির।এরপর প্রথম ওভারেই উইকেট পান অভিষিক্ত আরাফাত সানি। সেকুগে প্রসন্নকে নাসিরের ক্যাচে পরিণত করেন তিনি।অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অবিচল ছিলেন কৌশল। অর্ধশতকে পৌঁছানো এই বাঁহাতি ব্যাটসম্যান ফিরেছেন ম্যাচের সবচেয়ে দর্শনীয় ক্যাচে। সানির বলে সীমানা দড়ির কয়েক ইঞ্চি সামনে লাফিয়ে ক্যাচটি ধরেন এনামুল।এরপর ম্যাথিউসের (১১) রানআউট অতিথিদের বিপদ আরো বাড়ায়। তবে সপ্তম উইকেটে থিসারার (অপরাজিত ১৯) সঙ্গে কুলাসেকারার (৩১) ৪৪ রানের জুটির সুবাদে লড়াই করার মতো স্কোর করে শ্রীলঙ্কা।বাংলাদেশের পক্ষে সানি, সাকিব ও মাশরাফি দুটি করে উইকেট নেন।শুক্রবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (কৌশল ৬৪, দিলশান ০, চান্দিমাল ১৮, সাঙ্গাকারা ১১, প্রসন্ন ৪, ম্যাথিউস ১১, থিসারা ১৯*, কুলাসেকারা ৩১, সেনানায়েকে ০*; সানি ২/১৭, সাকিব ২/২৭, মাশরাফি ২/৪৩)বাংলাদেশ: ২০ ওভারে ১৬৬/৭ (তামিম ৩০, শামসুর ২২, এনামুল ৫৮, সাকিব ২৬, নাসির ১৬, মিঠুন ০, ফরহাদ ৭, সোহাগ ০*; কুলাসেকারা ২/২৯, থিসারা ২/৪২, মেন্ডিস ১/২৯, মালিঙ্গা ১/৩৪)
