আইপিএল নিলামে সবচেয়ে দামি যুবরাজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান যুবরাজ সিং। ১৪ কোটি রুপিতে তাকে কিনেছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
সাকিবকে কিনলো কলকাতা
বুধবার সকালে শুরু হওয়া এই নিলামে ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিককে ১২ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস।
আর সম্প্রতি ইংল্যান্ড দল থেকে বাদ পড়া কেভিন পিটারসেনকে কিনতে ৯ কোটি রুপি খরচ করেছে দিল্লি।
যুবরাজ আগে ছিলেন পুনে ওয়ারিয়র্স দলে। ভারতের এশিয়া কাপের দলে তিনি জায়গা পাননি। তবে তাকে কেনার জন্য রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছাড়াও উদগ্রীব ছিল তিন দল কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়ালস ও কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ২ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে ১৫ ম্যাচ খেলা সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০১২ সালে দলকে শিরোপা জেতানোয় তার ছিল ভালো অবদান। তবে এবার নিলামের জন্য তাকে ছেড়ে দিয়েছিল শাহরুখ খানের দল কলকাতা।
আইপিএলের দলগুলোকে বর্তমানের সর্বোচ্চ ৫ জন ক্রিকেটারকে রেখে দেয়ার সুযোগ দেয়া হয়েছিল। দলগুলো যেসব ক্রিকেটারকে ধরে রেখেছে তাদের নিলামে তোলা হয়নি।
