পিসিবি ভেঙে দিয়েছে পাক সরকার
পাকিস্তান ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে দেশটির সরকার। সরিয়ে দেয়া হয়েছে পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফকেও।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার ক্ষমতাবলে সোমবার বোর্ড ভেঙে দেয়ার আদেশ দিয়ে কাজ চালিয়ে নেয়ার জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করতে বলেছেন।
পুরো বোর্ডকে ভেঙে দেয়ার কারণ অবশ্য জানানো হয়নি।
জাকা আশরাফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হলেও নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ না হওয়ার অভিযোগে গত মে সাসে তাকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় ইসলামাবাদ হাই কোর্ট। অবশ্য গত ১৫ জানুয়ারি, একই আদালত তাকে আবারো চেয়ারম্যান পদে পুনর্বহাল করেছিল।
