২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগে বরিশালকে হারিয়েছে রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগকে ১৩১ রানে হারিয়েছে রাজশাহী বিভাগ।

স্পোর্টস ডেস্ক

টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 08:53 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

অন্য দুই ম্যাচে খুলনা ও রংপুর বিভাগ এবং ঢাকা মেট্রো ও সিলেট বিভাগ ড্র করেছে।রাজশাহী-বরিশালরাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জয়ের জন্য রোববার শেষ দিনে ৮ উইকেট হাতে নিয়ে ৩২১ রান করতে হত বরিশালকে।কিন্তু প্রতিযোগিতার চারবারের চ্যাম্পিয়ন রাজশাহীর দুই পেসার দেলোয়ার হোসেন (৪/৩৮) ও শফিউল ইসলামের (৩/৩৪) তোপে ২৩৮ রানে অলআউট হয়ে যায় তারা।বরিশালের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ইফতেখার নাঈম। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান নুরুজ্জামানের।খুলনা-রংপুর

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৮ উইকেটে ২৫২ রান নিয়ে ব্যাট করতে নেমে ২৫৬ রানে অলআউট হয়ে যায় গতবারের চ্যাম্পিয়ন খুলনা।বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ ৫ উইকেট নিয়েছেন ৫৮ রানে। আগের দিন চার উইকেট নিয়েছিলেন তিনি।প্রথম ইনিংসে ১২৫ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য ৩৮২ রানের লক্ষ্য দাঁড়ায় রংপুরের। তবে জয়ের কোনো চেষ্টাই করেনি উত্তরবঙ্গের দলটি। নাঈম ইসলামের অপরাজিত ১০৪ রানের সুবাদে ৪ উইকেটে ২৬৬ রান করে রংপুর।ঢাকা মেট্রো-সিলেটবিকেএসপির তিন নম্বর মাঠে দুই উইকেটে ১১৯ রান নিয়ে খেলা শুরু করে আসিফ আহমেদের অপরাজিত ১০৬ রানের সুবাদে চা-বিরতির সময় ৭ উইকেটে ২৯৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো।দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান সৈকত আলীর।সিলেটের পক্ষে নাবিল সামাদ ৭৮ রানে নেন ৩ উইকেট।প্রথম ইনিংসে ৩১ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য সিলেটের লক্ষ্য দাঁড়ায় ৩২৫ রান। শেষ সেশনে এই লক্ষ্য তাড়া করা প্রায় অসম্ভব। তাই সিলেট ১ উইকেটে ৭২ রান করার পর ড্র-এ সম্মতি দেন দুই দলের অধিনায়ক।