২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে সুপার লিগের লক্ষ্য তরুণ ক্রিকেটারদের

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগে খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 04:07 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

আবার ব্যর্থ তরুণ ক্রিকেটাররা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশ দল ঘোষণা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সহজ গ্রুপে বাংলাদেশ

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে তরুণদের বিশ্বকাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নামিবিয়া।

প্রতিটি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার লিগে।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদি বলেন, “আমাদের মূল লক্ষ্য সুপার লিগে খেলা। গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতেই সুপার লিগে যেতে চাই আমরা।”

“এশিয়ার কন্ডিশনে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই অস্ট্রেলিয়ার। এশিয়া কাপে আমরা হারিয়েছি আফগানিস্তানকে।”

প্রতিটি ম্যাচ নিয়ে আলাদাভাবে ভাবতে চান মেহেদি।

“বেশ কয়েক বছর ধরে দলের বেশির ভাগ সদস্য এক সঙ্গে খেলছে। আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। যে কোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের রয়েছে।”

বিসিবির ক্রীড়া উন্নয়ন কমিটির সভাপতি খালেদ মাহমুদ সুজন বলেন, “আমরা দলকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার চেষ্টা করেছি। ওদের ওপর আস্থা রয়েছে। আমাদের কয়েকজন বোলার আছে যারা যে কোনো দলকে পরীক্ষায় ফেলতে পারে।”

দলের ব্যবস্থাপক ও 'টেকনিক্যাল অ্যাডভাইজার' নাজমুল আবেদীন ফাহিম জানান, বিশ্বকাপের জন্য গত দুই বছর ধরে বাংলাদেশ দল প্রস্তুতি নিয়েছে। “ওরা একটা ইউনিট হিসেবে পারফর্ম করছে। ওদের পারফরম্যান্স ভালো এবং আত্মবিশ্বাসও উঁচুতে।”বাংলাদেশ দল: মেহেদি হাসান (অধিনায়ক), আবু হায়দার, জয়রাজ শেখ, জুবায়ের হোসেন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন, নুর আলম, সাদমান ইসলাম, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, নিহাদ-উজ-জামান, রাহাতুল ফেরদৌস, সাঈদ সরকার ও ইয়াসির আলী চৌধুরী।