২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউই দাপটে বিপদে ভারত

ওয়ানডে সিরিজে 'শোচনীয়' হারের পর প্রথম টেস্টের শুরুতেও ‘ব্যাকফুটে’ ভারত। অকল্যান্ড টেস্টের প্রথম দিন শেষে অতিথি বোলারদের উপর দাপট দেখিয়ে চার উইকেটে ৩২৯ রান করেছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 01:16 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

১১৩ রান করে আউট হয়েছেন কেন উইলিয়ামসন। আর ১৪৩ রানে অপরাজিত আছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আরেক অপরাজিত ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন খেলছেন ৪২ রানে।

বৃহস্পতিবার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে অকল্যান্ডের ইডেন পার্কে সফরে টানা ষষ্ঠবারের মতো টস জেতা ধোনির মুখে ছিল এক চিলতে হাসি।

সবুজ উইকেটে দুই পেসারের দাপটে শুরুতে সাফল্যও মেলে ভারতের, ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে নিউ জিল্যান্ড। তবে ওখানেই বোলারদের দাপট শেষ; ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

চতুর্থ উইকেটে ২২১ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করান অ্যান্ডারসন ও ম্যাককালাম। জহির খানের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ১৭২ বলে ১০ চার ও দুই ছক্কার সাহায্যে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক করেন উইলিয়ামসন।

দলীয় ২৫১ রানে উইলিয়ামসন ফিরে গেলেও হার মানেননি ম্যাককালাম। অ্যান্ডারসনের সঙ্গে ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পার করেন দিনের বাকিটা সময়। ২১০ বলে ১৮টি চার ও ২ ছক্কায় অষ্টম টেস্ট শতক হাঁকান ম্যাকালাম।

ভারতের পক্ষে দুটি করে উইকেটে নিয়েছেন দুই পেসার ইশান্ত শর্মা ও জহির খান।

সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড: ৩২৯/৪ (ফুলটন ১৩, রাদারফোর্ড ৬, উইলিয়ামসন ১১৩, টেইলর ৩, ম্যাকালামম ১৪৩, অ্যান্ডারসন ৪২; ইশান্ত শর্মা ২/৬২, জহির খান ২/৯৮)