ওয়ানডে সিরিজে বিশ্রামে জয়াবর্ধনে, হেরাথ
বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ বিশ্রাম দেয়া হয়েছে ঢাকা টেস্টে দ্বি-শতক হাঁকানো মাহেলা জয়াবর্ধনে ও স্পিনার রঙ্গনা হেরাথকে।
মাহেলা জয়াবর্ধনে মাহেলা জয়াবর্ধনে
দ্বি-শতক করার পর জয়াবর্ধনে। দ্বি-শতক করার পর জয়াবর্ধনে।
দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সোমবার সীমিত ওভারের ভিন্ন দুটি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলে ছিলেন না জয়াবর্ধনে ও হেরাথ। তবে আগামী মার্চে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছুটা পূর্ব প্রস্তুতি সেরে নিতে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন তারা।
১২ ও ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি দুটি।
টি-টোয়েন্টি সিরিজের পরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৭, ২০ ও ২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচ তিনটি।
ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন দুই ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। তবে ডাক পেয়েছেন এর আগে দুটি ওয়ানডে খেলা স্পিনার অলরাউন্ডার অ্যাঞ্জেলো পেরেরা। টি-টোয়েন্টিও খেলবেন তিনি।
শ্রীলঙ্কার ওয়ানডে দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, কিথুরুয়ান ভিথানাগে, আশান প্রিয়াঞ্জন, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল, সচিত্র সেনানায়েকে, সেক্কুগে প্রসন্ন, অজন্তা মেন্ডিস ও অ্যাঞ্জেলো পেরেরা।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: দীনেশ চান্দিমাল (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো পেরেরা, নুয়ান কুলাসেকারা, সুরঙ্গা লাকমল, সচিত্র সেনানায়েকে, অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথ ও সেক্কুগে প্রসন্ন।
