চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল
দ্বিতীয় টেস্ট এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল।
চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের সামনে সস্ত্রীক সাকিব আল হাসান।ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের সামনে সস্ত্রীক সাকিব আল হাসান।ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের সামনে ইমরুল কায়েস ও শামসুর রহমান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের সামনে ইমরুল কায়েস ও শামসুর রহমান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের সামনে আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের সামনে আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের সামনে মুমিনুল হক, পাশে কোচ শেন জার্গেনসেন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের সামনে মুমিনুল হক, পাশে কোচ শেন জার্গেনসেন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের সামনে তামিম ইকবাল, পেছনে অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের সামনে তামিম ইকবাল, পেছনে অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
‘ঘরের ছেলে’ তামিম ইকবালকে বরণ করে নিচ্ছে চট্টগ্রামবাসী। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ‘ঘরের ছেলে’ তামিম ইকবালকে বরণ করে নিচ্ছে চট্টগ্রামবাসী। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিকেল চারটার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দুই দল।আগামী মঙ্গলবার থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। একই মাঠে টি-টোয়েন্টি দুটি হবে ১২ ও ১৪ ফেব্রুয়ারি ।দুই দল বিমানবন্দর থেকে হোটেল পেনিনসুলায় যাওয়ার পথে বিমানবন্দর সড়ক ও সিডিএ অ্যাভিনিউর একটি অংশে সাধারণ মানুষের যান চলাচল বন্ধ করে দেয়া হয়।এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এরপর যান চলাচল শুরু হলেও দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন।চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দলকে ভিভিআইপিদের মতো নিরাপত্তা দেয়া হচ্ছে।তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত সড়ক বন্ধ করে দেয়া হয়। সামনে-পেছনে এবং ক্রিকেটারদের বহন করা গাড়ির পাশেও পুলিশের গাড়ি ছিল।”মাস দেড়েক আগে চট্টগ্রাম সফরকালে নগরীর আগ্রাবাদ এলাকায় ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হোটেলের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটে। এর পর-পরই সফর বাতিল করে দলকে ফেরার নির্দেশ দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।মনজুর মোরশেদ জানান, ঐ ঘটনার কারণে এবার দুই দলকে কড়া নিরাপত্তা দেয়া হচ্ছে।
