২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল হাসানের শতকে ঢাকার বিশাল সংগ্রহ

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চদশ আসরের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে নুরুল হাসানের শতকের সুবাদে রংপুর বিভাগের বিপক্ষে বিশাল সংগ্রহ গড়েছে ঢাকা বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 08:34 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

আরেক ম্যাচে মোহাম্মদ শহীদের তোপে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে লিড নিয়েছে ঢাকা মেট্রো।ঢাকা-রংপুররাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চার উইকেটে ৩৫৭ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা। আগের দিন শতক করা রকিবুল হাসান (১৫৪) শুক্রবার কোনো রান করতে পারেননি। ১০১ রান নিয়ে ব্যাট করতে নামা শুভাগত হোম চৌধুরী আউট হয়েছেন ১৬৫ রান করে।৭ উইকেটে ৬১৬ রানে ইনিংস ঘোষণা করা ঢাকাকে বড় সংগ্রহ এনে দেয়ার পেছনে ভালো অবদান নুরুল হাসান (অপরাজিত ১০৯) ও অধিনায়ক মোহাম্মদ শরীফের (৭৮)। হাসানের ১০৫ বলের ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা।জবাবে সালাউদ্দিন পাপ্পুর অপরাজিত ৭৮ রানের সুবাদে ২ উইকেটে ১৫১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে রংপুর। ফলোঅন এড়াতে আরো ৩১৭ রান চাই তাদের।ঢাকা মেট্রো-চট্টগ্রামবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩ উইকেটে ৮৪ রান নিয়ে খেলা শুরু করে চট্টগ্রাম। শহীদের মারাত্মক বোলিংয়ে ১৯৫ রানে অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৯৭ রান অধিনায়ক নাফিস ইকবালের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রানে অপরাজিত থাকেন ইরফান শুকু।

ঢাকা মেট্রোকে ২৬ রানের লিড এনে দেয়া শহীদ ৫ উইকেট নেন ৫৭ রানে। আসিফ আহমেদ ২৫ রানে নেন ৩ উইকেট।জবাবে দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান করা ঢাকা মেট্রো ১০৩ রানে এগিয়ে।রাজশাহী-সিলেটফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিনা উইকেটে ৯৫ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সায়েম আলম (৮৩) ও ইমতিয়াজ হোসেন (৫১) দলকে ১ উইকেটে ১৭১ রানে পৌঁছে দিয়েছিলেন।কিন্তু দুই স্পিনার সাকলাইন সজীব (৬/৬৯) ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে (৪/৬৫) বিভ্রান্ত হয়ে ২৪৪ রানে অলআউট হয়ে যায় সিলেট। অবশ্য ২৭ রানের লিড পায় তারা।প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হওয়া রাজশাহী দ্বিতীয় ইনিংসেও স্বস্তিতে নেই। ১০০ রান করতেই ৬ উইকেট হারিয়েছে তারা। বোলিংয়ের পর ব্যাট হাতেও জ্বলে উঠে তাইজুল সর্বোচ্চ ৪৩ রান করেন।সিলেটের পক্ষে নাজমুল হোসেন ও এনামুল হক জুনিয়র দুটি করে উইকেট নেন।খুলনা-বরিশালশেখ আবু নাসের স্টেডিয়ামে ৬ উইকেটে ২৫২ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিক খুলনা। জিয়াউর রহমানের অপরাজিত ৭৭ রানের সৌজন্যে অলআউট হওয়ার আগে ৩৫৭ রান করে গতবারের চ্যাম্পিয়নরা।বরিশালের পক্ষে তিনটি করে উইকেট নেন গোলাম কবীর ও ফজলে রাব্বি।জবাবে দিন শেষে বরিশালের সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান। সালমান হোসেন ২৪ রানে অপরাজিত।খুলনার পক্ষে মাশরাফি বিন মুর্তজা ২৪ রানে নেন ২ উইকেট।