২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইজুল ঘূর্ণিতে উত্তরাঞ্চলের জয়

তাইজুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে তিন দিনেই ৭ উইকেটে হারিয়েছে বিসিবি উত্তরাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 05:42 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার বিকেএসপির দুই নম্বর মাঠে ৩ উইকেটে ৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পূর্বাঞ্চল। তাইজুল-শুভাশীষ রায়ের দাপটে মাত্র ৬০ যোগ করতে শেষ ৭ উইকেট হারায় দলটি।

৫১ রানে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসেও উত্তরাঞ্চলের সেরা বোলার তাইজুল। প্রথম ইনিংসে ৭১ রানে ৭ উইকেট নিয়েছিলেন ম্যাচের সেরা এই খেলোয়াড়। ৩৭ রানে শুভাশীষের শিকার ৪ উইকেট।

প্রথম ইনিংসে ২২ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য উত্তরাঞ্চলের লক্ষ্য দাঁড়ায় ১৬২ রান। ৩ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় গতবারের রানার্স-আপরা।

৬২ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে সহজ জয় এনে দেয় জাতীয় দল থেকে বাদ পড়া নাঈম ইসলাম (অপরাজিত ৬৯) ও মুশফিকুর রহিমের (অপরাজিত ২৯) ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটি।

সংক্ষিপ্ত স্কোর:ইসলামী ব্যাংক ইস্ট জোন: ২৭০ (মুমিনুল ৯৪, অলক ৫৮; তাইজুল ৭/৭১, সোহরাওয়ার্দী ২/৬৬) ও ১৩৯ (তামিম ৮, নাফিস ৩৭, মুমিনুল ২৪, রাজিন ১৫, অলক ১৭, ধীমান ১, বাবু ১, যুবায়ের ২, নাবিল ১৭*, তাপস ৮, এনামুল ৪; তাইজুল ৫/৫১, শুভাশীষ ৪/৩৭, ফরহাদ রেজা ১/২৮)

বিসিবি নর্থ জোন: ২৪৮ (ফরহাদ রেজা ৭২, সোহরাওয়ার্দী ৬৭*; নাবিল ৬/৬৯) ও ১৬৭/৩ (জুনায়েদ ৩১, জহুরুল ০, সোহরাওয়ার্দী ২২, নাঈম ৬৯*, মুশফিক ২৯*; ধীমান ২/২৩, নাবিল ১/৩৫)

ম্যাচ সেরা: তাইজুল ইসলাম।