২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ বেইলি, ফিরেছেন মার্শ

জর্জ বেইলিকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৫ সদস্যের এই দলে ফিরেছেন ব্যাটসম্যান শন মার্শ। এছাড়া ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মুখ অ্যালেক্স ডুলান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 04:37 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

আগামী মাসে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে অস্ট্রেলিয়া। ১২ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়নে শুরু হবে প্রথম টেস্ট। ২০ ফেব্রুয়ারি পোর্ট এলিজাবেথে দ্বিতীয় এবং ১ মার্চ থেকে কেপটাউনে তৃতীয় টেস্ট শুরু হবে। টি-টোয়েন্টি তিনটি হবে ৯, ১২ ও ১৪ মার্চ।

সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজে ৫-০ ব্যবধানে অস্ট্রেলিয়া দুর্দান্ত সাফল্য পেলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বেইলি। অভিষেক সিরিজে পাঁচটি ম্যাচ খেলে ২৬.১৪ গড়ে ১৮৩ রান করেন বেইলি।

এর আগে সাতটি টেস্ট খেলা মার্শ শেষ টেস্ট খেলেছেন ২০১২ সালের জানুয়ারিতে, ভারতের বিপক্ষে।

তাছাড়া টেস্ট দলে ফিরেছেন দুই পেসার জেমস প্যাটিনসন ও জ্যাকসন বার্ড ও অলরাউন্ডার জেমস ফকনার।

অস্ট্রেলিয়া টেস্ট দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ব্র্যাড হ্যাডিন, জ্যাকসন বার্ড, অ্যালেক্স ডুলান, জেমস ফকনার, রায়ান হ্যারিস, মিচেল জনসন, শন মার্শ, নাথান লিয়ন, জেমস প্যাটিনসন, ক্রিস রজার্স, পিটার সিডল, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, শেন ওয়ার্নার।