১৬৫ রানে শেষ মধ্যাঞ্চলের প্রথম ইনিংস
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে রানের পাহাড় গড়েছিল ওয়ালটন মধ্যাঞ্চল। অথচ দ্বিতীয় রাউন্ডের শুরুতেই তারা বিপদে। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে মাত্র ১৬৫ রানে মধ্যাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে।
বিকেএসপির তিন নম্বর মাঠে জবাব দিতে নেমে দক্ষিণাঞ্চলের অবস্থাও তেমন ভালো নয়। দিনশেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৯৬ রান।প্রথম রাউন্ডে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে শামসুর রহমানের অনবদ্য ২৬৭ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৭৫ রান করেছিল মধ্যাঞ্চল। ম্যাচটি ড্র হয়েছিল।শনিবার টস হেরে ব্যাট করতে নামা মধ্যাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক মাহমুদুল্লাহ। নুরুল হাসানের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান।৬৭ রানে চার উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের সফলতম বোলার অফস্পিনার সোহাগ গাজী। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৪৪ রানে নেন ৩ উইকেট।
প্রথম রাউন্ডে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে শতক করা মোহাম্মদ মিঠুন শনিবারও জ্বলে ওঠেন। কিন্তু তিনি ১২৪ বলে ৭টি ছক্কা ও ৬টি চারসহ ৮৮ রান করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় তেমন স্বস্তি নিয়ে দিন শেষ করতে পারেনি দক্ষিণাঞ্চল।অফস্পিনে ৭২ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেয়া মাহমুদুল্লাহই তার কারণ।সংক্ষিপ্ত স্কোর:ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম ইনিস: ১৬৫ (শাহরিয়ার নাফীস ৩০, শামসুর ১৩, মার্শাল ১, রকিবুল ২, মাহমুদুল্লাহ ৩৬, মেহরাব জুনিয়র ৪, নুরুল ৩২, সানি ২৮, আরাফাত ০, শাহাদাত ০, শহীদ ১১*; সোহাগ ৪/৬৭, রাজ্জাক ৩/৪৪, রুবেল ২/৩৩, রবিউল ১/১৭)প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: ১৯৬/৭ (এনামুল ৪, সৌম্য ২১, ইমরুল ২২, মিঠুন ৮৮, তাইবুর ৩১, শুভাগত ১৭*, জিয়া ২, সোহাগ ০, রাজ্জাক ০*; মাহমুদুল্লাহ ৫/৭২, সানি ১/৩১, শাহাদাত ১/৩৬)
