২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারানো গৌরব ফিরে পেতে মরিয়া ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার সফরে ৫-০ ব্যবধানে অ্যাশেজ হারের পর এবার সীমিত ওভারের পরীক্ষার সামনে ইংল্যান্ড। দলের অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতে তা খুব একটা সহজ হবে না অতিথিদের জন্য। তাছাড়া প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা অস্ট্রেলীয়রা আবার ওয়ানডেতে শ্রেষ্ঠত্ব ফিরে পেতে চায়।  

স্পোর্টস ডেস্ক

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 02:55 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

রোববার মেলবোর্নে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে পাঁচ মাচের ওয়ানডে সিরিজ।

প্রথম টেস্টে হারের পর চাপজনিত অসুস্থতায় দেশে ফিরে গিয়েছিলেন ব্যাটসম্যান জোনাথন ট্রট। তৃতীয় টেস্ট হেরে অ্যাশেজ খুইয়ে অবসরই নিয়ে ফেলেন স্পিনার গ্রায়েম সোয়ান।

এর পর অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেন ও পেসার জেমস অ্যান্ডারসনকে সীমিত ওভারের দল থেকে বিশ্রাম দেওয়ায় ব্যাটিং-বোলিং দু’বিভাগেই শক্তি কমেছে ইংল্যান্ডের।

এছাড়া ওয়ানডে দলে থাকলেও প্রথম দুই ওয়ানডেতে খেলবেন না পেসার স্টুয়ার্ট ব্রডও, তাকেও বিশ্রাম দেয়া হয়েছে। সুতরাং পেস আক্রমণে বাকি রইল স্টিভেন ফিন, টিম ব্রেসনান বয়েড র‌্যাঙ্কিং ও ক্রিস জর্ডান। তবে ফিন ও ব্রেসনানের ফর্ম নিয়ে রয়েছে দু:শ্চিন্তা। অ্যাশেজ দলে থাকলেও একটিও ম্যাচ খেলেননি ফিন। আর খারাপ খেলার কারণে চতুর্থ টেস্টের পর বাদ পড়েন ব্রেসনান।

তবে এই দল নিয়েই সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক।

“আমরা এথানে অ্যাশেজ জিততে এসেছিলাম। সবাই জানে ওটা আমাদের জন্য কতটা গুরুতত্বপূর্ণ ছিল। কিন্তু আমরা হেরে গেছি। তাই ওয়ানডে সিরিজটা জিততে পারলে হারানো গৌরব কিছুটা হলেও ফিরে পাব।”

স্বাগতিক শিবিরে অবশ্য নেই তেমন কোনো দু:শ্চিন্তা। একমাত্র অ্যাশেজ জয়ের নায়ক পেসার মিচেল জনসনকে ছাড়া পুরো শুক্তির দল নিয়েই মাঠে নামবে তারা। প্রথম ওয়ানডে থেকে বিশ্রাম দেয়া হয়েছে পাঁচ টেস্টের অ্যাশেজে ৩৭ উইকেট নেয়া জনসনকে।

টানা তিনটি অ্যাশেজ হারের পর শিরোপা পুনরুদ্ধার করে অনুপ্রাণিত মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়াকে ওয়ানডের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে চান।

সিরিজে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারালে ওয়ানডের শীর্ষস্থানে উঠার পথে কিছুটা এগিয়ে যাবে অস্ট্রেলিয়া। তবে এটি নির্ভর করবে ১৯ জানুয়ারি শুরু হওয়া ভারত-নিউ জিল্যান্ডোর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ওপরও।

অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাতে পারলে ইংল্যান্ডের সামনেও থাকবে র‌্যাকিংয়ের শীর্ষে উঠার সুযোগ।