শ্রীলঙ্কার বাংলাদেশ সফর অনেকখানি নিশ্চিত
শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে আসা নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে অনেকখানি। দুই দেশের ক্রিকেট বোর্ডের প্রধানের মধ্যে আলোচনার পর এই সিরিজ যথাসময়ে আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুবাইয়ে আইসিসির সভা চলার সময় বিসিবি সভাপতি নাজমুল হাসানকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান জয়ন্থা ধর্মদাসা বাংলাদেশে আসার নিশ্চয়তা দিয়েছেন।বৃহস্পতিবার এক বিবৃতিতে নাজমুল হাসান এ প্রসঙ্গে বলেন, “পরিকল্পনা অনুযায়ী শ্রীলঙ্কা বাংলাদেশ সফর করবে বলে আজ তাদের প্রতিনিধিরা আমাদের নিশ্চিত করেছে।”এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অগ্রগতির কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণের ব্যাপারে পিসিবির কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। পিসিবি প্রতিযোগিতা চলার সময় পাকিস্তান দলের জন্য নেয়া নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে। আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছি।”গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় অবশ্য যথেষ্ট সতর্ক শ্রীলঙ্কা। এসএলসি সভাপতি বলেন, “এই মুহূর্তে আমরা বলতে পারি না যে আমরা (বাংলাদেশ সফরে) যাব না। আর এটাই আমি তাদের (বিসিবি) বলেছি। আমাদের দুজন প্রতিনিধি (বাংলাদেশের) নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে যাবে। কারণ এটা দিন-দিন পরিবর্তন হয়েই চলেছে।”আগামী ২৪ জানুয়ারি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে আসার কথা।বিরোধী দলের একটানা হরতাল-অবরোধের কারণে সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ-১৯ দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফর নিয়ে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছিল শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড।
তবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছে বিসিবির একটি প্রতিনিধি দল।একটানা অবরোধ ও হরতালের জন্য নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে গত ৮ ডিসেম্বর ওয়ানডে সিরিজ থেকে প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড ডব্লিউআইসিবি। এ কারণে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)।গত ২৬ নভেম্বর থেকে বিরোধী দলের দফায় দফায় হরতাল ও অবরোধে সারাদেশে বোমা বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটছে।
বাংলাদেশ সফর নিয়ে দুশ্চিন্তায় শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে আশ্বস্ত করলো বিসিবি
বাংলাদেশে নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ পিসিবির
