২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থ সাকিব, হারলো অ্যাডিলেড

ব্যাট-বল হাতে ব্যর্থ সাকিব আল হাসান। অন্যরাও ভালো না করায় বিগ ব্যাশ লিগে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স ৮ উইকেটে হেরেছে শক্তিশালী মেলবোর্ন স্টারসের কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 05:42 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সি গায়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সি গায়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রথম বাংলাদেশি হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ক্রিকেট লিগে খেলার সুযোগ পেয়ে সঙ্গে উচ্ছ্বসিত সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ক্রিকেট লিগে খেলার সুযোগ পেয়ে সঙ্গে উচ্ছ্বসিত সাকিব আল হাসান।

সাকিবের উচ্ছ্বাস, সাকিবের রোমাঞ্চ

সাকিবের বীরত্বের পরও অ্যাডিলেডের হার

অ্যাডিলেডের শিরোপা জয় নিয়ে আশাবাদী সাকিব

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯০ রান করে অ্যাডিলেড স্ট্রাইকার্স।

সর্বোচ্চ ৪২ রান করেন মাইকেল ক্লিনজার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে কেন রিচার্ডসনের ব্যাট থেকে। এছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৮ বলে ২ রান করে সাজঘরে ফেরেন সাকিব।

৯ রানে ৩ উইকেট নিয়ে মেলবোর্ন স্টারসের সেরা বোলার জেমস ফকনার।

জবাবে ৭ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেলবোর্ন।

ক্যামেরন হোয়াইটের (১৩) সঙ্গে লুক রাইটের (২০ বলে ৪৯) ৬২ রানের উদ্বোধনী জুটিতে মেলবোর্নের সহজ জয়ের ভিত গড়ে উঠে। ২৫ রানে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল।

টুর্নামেন্টে টানা দ্বিতীয় হারের স্বাদ পাওয়া অ্যাডিলেড স্ট্রাইকার্স ৫ খেলায় পেয়েছে ৫ পয়েন্ট। টানা পঞ্চম জয় পাওয়া মেলবোর্ন স্টারস ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।