২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর নয়, অ্যাশেজ পুনরুদ্ধারের লক্ষ্য পিটারসেনের

অস্ট্রেলিয়ার কাছে 'হোয়াইটওয়াশের' হতাশায় অবসরের যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কেভিন পিটারসেন। বরং ২০১৫ সালে অ্যাশেজ ফিরিয়ে আনার লক্ষ্য স্থির করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 05:45 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ইংল্যান্ডের পক্ষে পিটারসেন সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও তা মোটেও আশাব্যাঞ্জক নয়; ২৯.৪ গড়ে ২৯৪ রান করেন তিনি। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ায় হারের দায় তাই এড়াতে পারবেন না পিটারসেন।

অবশ্য সে চেষ্টাও তিনি করেননি। টুইটারে তিনি লিখেছেন, “৫-০ ব্যবধানে হারাটা খুবই হতাশার, সেই সঙ্গে ব্যাক্তিগতভাবে বেশি রান না করতে পারাটাও।”

“আমাদেরকে দারুণভাবে সমর্থন দেওয়ার জন্যে ইংল্যান্ডের সব সমর্থকদের ধন্যবাদ। ২০১৫ সালে অ্যাশেজ পুনরুদ্ধারের আমি দৃঢ়প্রত্যয়ী।”

পিটারসেন আত্মবিশ্বাস ধরে রাখলেও এবারের অ্যাশেজ পরাজয় কিন্তু ইংলিশ ক্রিকেট বড় একটা ধাক্কাই দিয়েছে। প্রথম তিনটি টেস্ট হেরে সিরিজ হার নিশ্চিত হওয়ার পরই অবসরের ঘোষণা দেন ইংল্যান্ডের স্পিনার গ্রায়েম সোয়ান। আর প্রথম টেস্ট হারের পর মানসিক চাপজনিত অসুস্থতায় পরের ম্যাচগুলোতে না খেলার সিদ্ধান্ত নেন ব্যাটসম্যান জোনাথন ট্রট।

পরিশ্রমী অস্ট্রেলীয়দের বন্দনা

ইংল্যান্ড যুগের অবসান দেখছেন ফ্লাওয়ার

উচ্ছ্বসিত ক্লার্ক, কুকের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

অস্ট্রেলিয়ায় 'হোয়াইটওয়াশ' ইংল্যান্ড