টি-টোয়েন্টি সিরিজেও নেই স্যামি
নিউ জিল্যান্ড সফররত ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আরেকটি ধাক্কা। টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না ড্যারেন স্যামি। পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট পেয়েছেন তিনি।
ঐ একই কারণে কুইন্সটাউনে তৃতীয় ওয়ানডেতে খেলেননি স্যামি। পরে শেষ দুই ওয়ানডে থেকেও তাকে প্রত্যাহার করে নেয়া হয়। কিন্তু আশা ছিল, টি-টোয়েন্টি শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে তা আর হলো না।
তবে ক্যারিবীয় দলের সঙ্গেই থাকছেন স্যামি। তার পরিবর্তে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার নিকিতা মিলার। একটি টেস্ট এবং ৪১টি ওয়ানডে ছাড়াও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন মিলার।
অকল্যান্ড ও ওয়েলিংটনে টি-টোয়েন্টি ম্যাচ দু'টি হবে ১১ ও ১৫ জানুয়ারি।
দু’দলের মধ্যে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে নিউ জিল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজ দল: ডোয়েইন ব্রাভো (অধিনায়ক), স্যামুয়েল বর্দি, জনসন চালর্স, নরসিংহ দিওনারায়ণ, টিনো বেস্ট, আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার, নিকিতা মিলার, সুনীল নারায়ণ, কাইরন পাওয়েল, দিনেশ রামদিন, রবি রামপাল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, চ্যাডউইক ওয়ালটন।
শেষ দুই ম্যাচে নেই স্যামি
