২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থিরিমান্নের জায়গায় ডাক পেলেন পেরেরা

গোড়ালিতে চোট পাওয়ায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দল থেকে ছিটকে পড়লেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। তার জায়গায় ডাক পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান কুশাল পেরেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 10:37 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সোমবার শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাইকেল ডি জয়সা খবরটি নিশ্চিত করেছেন। ১৯টি ওয়ানডে এবং নয়টি টি-টোয়েন্টি খেলা পেরেরার এখনও টেস্ট অভিষেক হয়নি।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পান ২৪ বছর বয়সী থিরিমান্নে, সিরিজটি ৩-২ ব্যবধানে জেতে পাকিস্তান। টেস্টের আগেই সেরে উঠবেন এমন আশায় তাকে দলের সঙ্গে রাখলেও প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি, ম্যাচটি ড্র হয়েছে। বাকি সময়ে তার সুস্থ হওয়ার তেমন সম্ভাবনা না থাকায় তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।বুধবার দুবাইয়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট আর ১৬ জানুয়ারি শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।