ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন ওকস
অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য পূর্বে ঘোষিত ইংল্যান্ডে দলে নেয়া হয়েছে অলরাউন্ডার ক্রিস ওকসকে।
দু’দলের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ১২ জানুয়ারি। তিনটি টি-টোয়েন্টিও খেলবে তারা। রোববার শেষ হওয়া অ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
গত অগাস্টে দেশের মাঠ ওভালে অনুষ্ঠিত অ্যাশেজে জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন ওকস, ওটাই তার একমাত্র টেস্ট। আর সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি শেষ খেলেছেন গত জুনে, নিউ জিল্যান্ডের বিপক্ষে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে ১৩ ওভারে ৯৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ওকস। ফলে বাদ পড়েন গত সেপ্টেম্বরে হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যচের ওয়ানডে সিরিজে।
এ পর্যন্ত ১৩টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন ২৪ বছর বয়সী ওকস।
ইংল্যান্ডের ওয়ানডে দল: অ্যালেস্টার কুক (অধিনায়ক), রবি বোপারা, ওয়েন মরগান, বয়েড র্যাংকিন, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল, জো রুট, জস বাটলার, মাইকেল কারবেরি, স্টিভেন ফিন, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড, ইয়ান বেল, ড্যানি ব্রিগস, টিম ব্রেসনান, ক্রিস ওকস ও গ্যারি ব্যালেন্স।
টি-টোয়েন্টি দল: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), রবি বোপারা, টিম ব্রেসনান, ড্যানি ব্রিগস, জস বাটলার, জেইড ডার্নব্যাচ, স্টিভেন ফিন, অ্যালেক্স হেইলস, মাইকেল লাম্ব, ওয়েন মরগান, বয়েড র্যাংকিন, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল, লুক রাইট ও ক্রিস ওকস।
