২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিশ্রমী অস্ট্রেলীয়দের বন্দনা

প্রবল প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারানোর পর অস্ট্রেলিয়ার গণমাধ্যমে চলছে অ্যাশেজজয়ী নায়কদের বন্দনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 04:01 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সিডনিতে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে বয়েড র‌্যাঙ্কিনকে ফিরিয়ে দেওয়ার পর অস্ট্রেলীয় খেলোয়াড়দের উল্লাস। তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। সিডনিতে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে বয়েড র‌্যাঙ্কিনকে ফিরিয়ে দেওয়ার পর অস্ট্রেলীয় খেলোয়াড়দের উল্লাস। তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডকে ‘হোয়াইটওয়াশ’ করার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদযাপন। ইংল্যান্ডকে ‘হোয়াইটওয়াশ’ করার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদযাপন।

অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলীয়দের উল্লাস। টানা তিনটি অ্যাশেজ হারের পর শিরোপা পুনরুদ্ধার করলো তারা। অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলীয়দের উল্লাস। টানা তিনটি অ্যাশেজ হারের পর শিরোপা পুনরুদ্ধার করলো তারা।

সিডনি টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুককে (৭) কট বিহাইন্ড করে উচ্ছ্বসিত পেসার মিচেল জনসন। ৪০ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। সিডনি টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুককে (৭) কট বিহাইন্ড করে উচ্ছ্বসিত পেসার মিচেল জনসন। ৪০ রানে তিন উইকেট নিয়েছেন তিনি।

পঞ্চম টেস্টের তৃতীয় দিনে শতক করার পর ব্যাট উঁচিয়ে দর্শক অভিনন্দনের জবাব দিচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স। ছবি: রয়টার্স পঞ্চম টেস্টের তৃতীয় দিনে শতক করার পর ব্যাট উঁচিয়ে দর্শক অভিনন্দনের জবাব দিচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স। ছবি: রয়টার্স

সিডনি টেস্ট হেরে হতাশ ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক। ছবি: রয়টার্স সিডনি টেস্ট হেরে হতাশ ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক। ছবি: রয়টার্স

এ নিয়ে তৃতীয়বার ইংল্যান্ডকে 'হোয়াইটওয়াশ' করল অস্ট্রেলিয়া। কিন্তু ২০০৬-০৭ মৌসুমের শতভাগ সাফল্যের চেয়েও এই জয়কে এগিয়ে রাখছে গণমাধ্যমগুলো। সেবার অস্ট্রেলিয়া দলে ছিলেন রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন ও অ্যাডাম গিলক্রিস্টের মতো খ্যাতনামা ক্রিকেটাররা।

নতুন করে নিজেকে ফিরে পাওয়া মিচেল জনসন, ব্র্যাড হ্যাডিন, পিটার সিডল আর ক্রিস রজার্সের মতো পরিশ্রমীরাই এবারের অ্যাশেজ জয়ের নায়ক।

সিরিজে ৫৮.৬২ গড়ে দুটি শতকসহ সর্বোচ্চ ৫২৩ রান করেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আর ১৩.৯৭ গড়ে ৩৭ উইকেট নিয়েছেন মিচেল জনসন।

গত বছর দেশের মাটিতে অ্যাশেজ সিরিজে ভীষণভাবে ব্যর্থ হয়েছিলেন বাঁহাতি পেসার জনসন। সেবার ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। দেশের মাটিতে দুই যুগের বেশি সময় পরে সিরিজ হারের পর দলে জায়গা হারিয়ে ফেলেছিলেন তিনি।

সতীর্থ বোলারদের চোটের কারণে এবার জায়গা মেলে জনসনের। প্রথম টেস্টের প্রথম স্পেলে বেশ স্নায়ুচাপে ভোগা এই পেসারই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের নায়ক।

পঞ্চম টেস্টে শতক করার পর ক্রিস রজার্স।

পঞ্চম টেস্টে শতক করার পর ক্রিস রজার্স।

পঞ্চম টেস্টে শতক করার পর ক্রিস রজার্স।

কুককে কট বিহাইন্ড করে উচ্ছ্বসিত জনসন।

কুককে কট বিহাইন্ড করে উচ্ছ্বসিত জনসন।

কুককে কট বিহাইন্ড করে উচ্ছ্বসিত জনসন।

জনসনকে গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লিদের মতো বোলিং কিংবদন্তিদের সমপর্যায়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

৩৭ উইকেট নেয়া জনসনের চেয়ে কোনো অংশে অবদান কম নয় হ্যাডিনের। সাত নম্বরে বা তার নিচে ব্যাট করতে নেমে পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সংগ্রহ ৪৯৩ রান।

ইংল্যান্ডকে ‘হোয়াইটওয়াশ’ করার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদযাপন।

ইংল্যান্ডকে ‘হোয়াইটওয়াশ’ করার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদযাপন।

ইংল্যান্ডকে ‘হোয়াইটওয়াশ’ করার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদযাপন।

যতবারই বিপদে পড়েছে দল, ততবারই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। ৬১.৬২ গড়ে পাঁচশর কাছাকাছি রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হ্যাডিন ছিলেন সিরিজ সেরার অন্যতম দাবিদার।

দুটি করে শতক করা দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (৫২৩) ও ক্রিস রজার্স (৪৬৩), অধিনায়ক মাইকেল ক্লার্ক (৩৬৩) ও স্টিভেন স্মিথের (৩২৭) ব্যাটেও ভরসা পেয়েছে স্বাগতিকরা।

১৯.৩১ গড়ে ২২ উইকেট নেয় রায়ান হ্যারিস, ২৯.৩০ গড়ে ১৯ উইকেট নেয়া নেইথান লায়ন ও ২৪.১২ গড়ে ১৬ উইকেট নেয়া পিটার সিডলও রয়েছেন পার্শ্বনায়কের ভূমিকায়।

অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলীয়দের উল্লাস।

অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলীয়দের উল্লাস।

অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলীয়দের উল্লাস।

টানা তিন অ্যাশেজ জিতে ফেভারিট হিসেবেই অস্ট্রেলিয়ায় এসেছিল ইংল্যান্ড। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আগের নয় টেস্টের সাতটিতেই হারায় ৫-০ ব্যবধানের জয় কারো সুদূরতম কল্পনাতেও ছিল না।

দ্য অস্ট্রেলিয়ানে পিটার লালোর লিখেছেন, “২০০৬-০৭ চ্যাম্পিয়নদের একটা দল তাই করেছিল, যা চ্যাম্পিয়নদের মানায়। ২০১৩-২৪ মৌসুমে এক ঝাঁক ভালো ক্রিকেটার কিংবদন্তিদের স্পর্শ করেছে।”

পাঁচ টেস্টে একই দল নিয়ে খেলায় মাহাত্মটা আরো বড় করে দেখছেন দ্য হেরাল্ডের ম্যালকম নক্স।

সিরিজের সেরা ৫ ব্যাটসম্যান :

খেলোয়াড়

ম্যাচ

ইনিংস

রান

সর্বোচ্চ

গড়

১০০

৫০

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

৫

১০

৫২৩

১২৪

৫৮.১১

২

২

ব্র্যাড হাডিন (অস্ট্রেলিয়া)

৫

৮

৪৯৩

১১৮

৬১.৬২

১

৫

ক্রিস রজার্স (অস্ট্রেলিয়া)

৫

১০

৪৬৩

১১৯

৪৬.৩০

২

৩

মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)

৫

১০

৩৬৩

১৪৮

৪০.৩৩

২

০

শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)

৫

১০

৩৪৫

১০৩

৩৮.৩৩

১

২

সিরিজের সেরা ৫ বোলার:

খেলোয়াড়

ইনিংস

ওভার

রান

উইকেট

ইনিংসসেরা

ম্যাচসেরা

গড়

৫ উইকেট

মিচেল জনসন (অস্ট্রেলিয়া)

১০

১৮৮.৪

৫১৭

৩৭

৭/৪০

৯/১০৩

১৩.৯৭

৩

রায়ান হ্যারিস (অস্ট্রেলিয়া)

১০

১৬৬.২

৪২৫

২২

৫/২৫

৮/৬১

১৯.৩১

১

স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)

৯

১৬১.৫

৫৭৮

২১

৬/৮১

৮/১৩৬

২৭.৫২

১

নেইথান লায়ন (অস্ট্রেলিয়া)

১০

১৭৬.২

৫৫৮

১৯

৫/৫০

৬/১১৭

২৯.৩৬

১

পিটার সিডল (অস্ট্রেলিয়া)

১০

১৫৬.৪

৩৮৬

১৬

৪/৫৭

৫/৯১

২৪.১২

০