অস্ট্রেলিয়ায় 'হোয়াইটওয়াশ' ইংল্যান্ড
সিডনি টেস্ট তিন দিনেই জিতে নিয়ে ইংল্যান্ডকে 'হোয়াইটওয়াশ' করেছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলীয়দের উল্লাস। টানা তিনটি অ্যাশেজ হারের পর শিরোপা পুনরুদ্ধার করলো তারা। অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলীয়দের উল্লাস। টানা তিনটি অ্যাশেজ হারের পর শিরোপা পুনরুদ্ধার করলো তারা।
সিডনিতে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে বয়েড র্যাঙ্কিনকে ফিরিয়ে দেওয়ার পর অস্ট্রেলীয় খেলোয়াড়দের উল্লাস। তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। সিডনিতে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে বয়েড র্যাঙ্কিনকে ফিরিয়ে দেওয়ার পর অস্ট্রেলীয় খেলোয়াড়দের উল্লাস। তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া।
৫-০ লক্ষ্যের আরো কাছে অস্ট্রেলিয়া
রোববার ইংল্যান্ডকে ২৮১ রানে হারায় স্বাগতিকরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ইংল্যান্ড ১৬৬ রানে অলআউট হয়ে যায়।
অ্যাশেজ ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো প্রতিপক্ষকে 'হোয়াইটওয়াশ' করলো অস্ট্রেলিয়া।
শেষ ব্যাটসম্যান হিসেবে বয়েড র্যাঙ্কিনকে ফিরিয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উল্লাস।
রোববার ৪ উইকেটে ১৪০ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। জর্জ বেইলির সঙ্গে ক্রিস রজার্সের ১০৯ রানের জুটিতে দৃঢ় অবস্থানে চলে যায় অস্ট্রেলিয়া।
সিরিজে দ্বিতীয় শতক করা রজার্সের (১১৯) ১৬৯ বলের ইনিংসে ছিল ১৫টি চার। ৩৭ রানে শেষ ৫ উইকেট হারালেও রজার্সের দৃঢ়তায় দ্বিতীয় ইনিংসে ২৭৬ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।
৩৩ রানে ৩ উইকেট নেন ইংল্যান্ডের স্কট ব্রথউইক।
৪৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩১.৪ ওভার বা ১৯০ বল স্থায়ী হয় ইংল্যান্ডের ইনিংস।
মাইকেল কারবেরির (৪৩) কিছুটা প্রতিরোধের পরও ৯৫ রানে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সান্ত্বনার জয়ের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। এরপর বেন স্টোকস (৩২) ও ক্রিস ব্রডের (৪২) ওয়ানডেসুলভ ব্যাটিং কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
২৫ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার রায়ান হ্যারিস। দুই ইনিংস মিলিয়ে ৬১ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলারও তিনি।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়েছেন মিচেল জনসন। পাঁচ টেস্টে ১৩.৯৭ গড়ে ৩৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক এই বাঁহাতি বোলারই।
এর আগে ১৯২০-২১ ও ২০০৬-০৭ মৌসুমে ক্রিকেটের সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বীকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টে ৩৮১ রানের বিশাল জয়ের পর পরের দুই ম্যাচে ২১৮ ও ১৫০ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর মেলবোর্নে আট উইকেটে জিতে প্রতিপক্ষকে 'হোয়াইটওয়াশ' করার দ্বারপ্রান্তে পৌঁছে যায় মাইকেল ক্লার্কের দল।
অথচ সিরিজ শুরুর আগে কেই-বা ভাবতে পেরেছিল টানা তিনটি অ্যাশেজজয়ী ইংল্যান্ডকে 'হোয়াইটওয়াশ' করতে পারবে অস্ট্রেলিয়া।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাই ভীষণ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
“অবশ্যই এটা দারুণ একটি মুহূর্ত। ইংল্যান্ড সফরের পর ৫-০’র কথা আমরা ভাবতেও পারিনি। তবে তারপর থেকে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, এটা তারই পুরস্কার।”
অ্যাশেজ এত অনায়াসে জেতায় মূল কৃতিত্ব তিনি দিলেন বোলারদেরই।
সিরিজের সব ম্যাচ হেরে ভীষণ হতাশ ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক।
“পাঁচ ম্যাচ খেলে সব কটিই বাজে ভাবে হেরে যাওয়ার ব্যাপারটি মেনে নেয়া ভীষণ কঠিন। ঘুরে দাঁড়ানোর মতো যথেষ্ট ভালো খেলতে পারিনি। জয়ের জন্য অস্ট্রেলিয়া দলকে কৃতিত্ব দিতেই হবে, এটা ওদের প্রাপ্য ছিল।”
সিডনি টেস্ট জেতায় টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে। ইংল্যান্ড তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে গেছে।
