এশিয়া কাপে আফগানিস্তান
এশিয়া কাপ ক্রিকেটের দ্বাদশ আসরে অংশ নেয়ার সুযোগ পেয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশেই হচ্ছে এশিয়া কাপ
ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “আফগানিস্তানকেও টুর্নামেন্টে নেয়া হয়েছে। তাই এখন টুর্নামেন্ট হবে পাঁচ দলের আর খেলা হবে ১১টি।”
বাংলাদেশে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এশিয়া কাপে প্রাথমিকভাবে এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দেশের অংশ নেয়ার কথা ছিল।
টেস্ট খেলুড়ে দেশের বাইরে সর্বশেষ ২০০৪ (অষ্টম) ও ২০০৮ (নবম) সালে হংকং ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিয়েছিল। দশম ও একাদশে এশিয়া কাপে খেলেছিল শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
