এনামুলের অর্ধশতকে ফাইনালে প্রাইম ব্যাংক
এনামুল হকের অর্ধশতকে আবাহনী লিমিটেডকে ১৬ রানে হারিয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে উঠেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৫ রান করে প্রাইম ব্যাংক।
সর্বোচ্চ ৬৯ রান আসে এনামুলের ব্যাট থেকে। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। এছাড়া সাব্বির রহমান ২৬ ও অধিনায়ক সাকিব আল হাসান ২৫ রানের কিন্তু কার্যকর দু'টি ইনিংস খেলেন।
আবাহনীর পক্ষে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও নাবিল সামাদ দুটি করে উইকেট নেন।
জবাবে ৫ উইকেটে ১৫৯ রানের বেশি করতে পারেনি আবাহনী।
প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই ২০ রানের বেশি করতে না পারায় আবাহনীর শুরুটা ভালো হয়নি। ৯১ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানের বিদায়ের পর নাজমুল মিলন (অপরাজিত ৪৬) ও সোহরাওয়ার্দী শুভ (অপরাজিত ৩৫) চেষ্টা করলেও লক্ষ্যে পৌঁছতে পারেনি আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নেয়া দলটি।
ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে প্রাইম ব্যাংক। সমান খেলায় আবাহনীর পয়েন্ট মাত্র ২।
