বৃষ্টিতে নিউ জিল্যান্ড-উইন্ডিজ ওয়ানডে পরিত্যক্ত
ভারী বৃষ্টির কারণে নেপিয়ারে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
২০১৪ সালের প্রথম দিন কুইন্সটাউনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দু'টি।
দিন-রাতের ম্যাচে স্থানীয় সময় সোয়া চারটার দিকে বৃষ্টি থেমে গেলেও আউটফিল্ডে পানি জমে থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
