তাই ফাইনালের দুই প্রতিপক্ষ নির্ধারণ হবে রোববার লিগ পর্বের শেষ দুই ম্যাচের মাধ্যমে। ৫টি করে ম্যাচ খেলে প্রাইম ব্যাংক, ইউসিবি-বিসিবি একাদশ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সংগ্রহ ৬ পয়েন্ট করে।
রোববারের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলবে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়া আবাহনী লিমিটেড। দ্বিতীয় ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ ইউসিবি-বিসিবি একাদশ।
আবাহনীকে হারালে ফাইনালে খেলবে প্রাইম ব্যাংক। তবে হেরে গেলেও তাদের ফাইনালে খেলার সম্ভাবনা থাকবে।
ফাইনালিস্ট নির্ধারণের জন্য দ্বিতীয় ম্যাচের পরাজিত দলের সঙ্গে প্রাইম ব্যাংকের মুখোমুখি লড়াই ও নিট রান রেট বিবেচনা করা হবে। আর দ্বিতীয় ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৩ রান করে প্রাইম ব্যাংক।
দলীয় ৩৬ রানে অধিনায়ক সাকিব আল হাসানসহ প্রথম তিন ব্যাটসম্যান বিদায় নিলেও সাব্বির রহমান (৪৫ বলে ৫৭), সৈকত আলী (২১ বলে ৪১) ও মেহরাব হোসেন জুনিয়রের (২৪ বলে ৩৯) তিনটি আক্রমণাত্মক ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক।
বিসিবি একাদশের পক্ষে আল-আমিন ৪৫ রানে নেন ৩ উইকেট।
জবাবে ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বিসিবি একাদশ।
সাকিবের ঘূর্ণিতে ১৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান আউট হলেও বিসিবি একাদশের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ইমরুল। তিনটি ‘জীবন’ পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ৮২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তিনি। ৫৪ বলের ঝড়ো ইনিংসটি সাজানো ৮টি চার ও ৪টি ছক্কায়।
এই ইনিংস খেলার পথে মিঠুন আলীর (২৮ বলে ৪৪) সঙ্গে ৮৭ ও মার্শাল আইয়ুবের (২৫) সঙ্গে ৫২ রানের দুটি চমৎকার জুটি উপহার দেন ইমরুল।
প্রাইম ব্যাংকের পক্ষে সাকিব ও রুবেল হোসেন দুটি করে উইকেট নেন।
প্রকাশিত: ২১:২৪, ২৮ ডিসেম্বর ২০১৩ | আপডেট: ১৯:৩৩, ২৩ আগস্ট ২০২২