২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে ফিল্যান্ডার

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার ভার্নন ফিল্যান্ডারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৩০ দলের প্রাথমিক দলে রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

এর আগে দেশের হয়ে মাত্র সাতটি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়েছে ফিল্যান্ডারের, যার শেষটি খেলেছিলেন ২০০৭ সালে।

আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে হতে যাওয়া এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন ফাফ দু প্লেসি।

ডারবানে ভারতের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্ট শেষে অবসরের ঘোষণা দেয়া সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে রাখা হয়নি প্রাথমিক দলে। গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ খেলেছিলেন সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া ক্যালিস।

বিশ্বকাপের জন্য ৬ জানুয়ারির মধ্যে সব দেশের প্রাথমিক দল ঘোষণা করতে হবে। পরে ১৫ সদস্যের চূড়ান্ত দল গঠন করতে হবে।