অবশেষে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের দাপট
অস্ট্রেলিয়ায় বর্তমান অ্যাশেজ সিরিজে এই প্রথমবারের মতো কোনো টেস্টে কর্তৃত্ব ফলানোর সুযোগ পেল ইংল্যান্ড। মেলবোর্নে দ্বিতীয় দিন বোলারদের দাপটে ঘুরে দাঁড়িয়েছে অতিথিরা।
পিটারসেনে প্রতিরোধ ইংল্যান্ডের
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৫৫ রানে অলআউট করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে ১৬৪ রান যোগ করতে গিয়ে ৯ উইকেট হারিয়েছে স্বাগতিকারা। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ১ উইকেট হাতে নিয়ে এখন ৯১ রানে পিছিয়ে।
শুক্রবার এমসিজিতে ৬ উইকেটে ২২৬ রান করে খেলা শুরু করে ইংল্যান্ড। মিচেল জনসনের বিধ্বংসী স্পেলে দিনের শুরুতেই দুই অপরাজিত ব্যাটসম্যান টিম ব্রেসনান ও কেভিন পিটারসেনের বিদায়ে ইংল্যান্ডের লড়াই করার মতো সংগ্রহ গড়ার স্বপ্ন ভেঙে যায়।
পিটারসেনের (৭১) বিদায়ের পর বেশি দূর এগোয়নি ইংল্যান্ডের ইনিংস।
৬৩ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার জনসন। এ নিয়ে টেস্টের এক ইনিংসে ১০বার পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন এই বাঁহাতি পেসার।
অতিথিদের কম রানে বেধে রাখার উচ্ছ্বাস বেশিক্ষণ টেকেনি অস্ট্রেলিয়ার। এক প্রান্তে ক্রিস রজার্স অপরাজিত থাকলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।
দলীয় ১১২ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায়ের আগে ৬১ রান করেন রজার্স। তার ১৭১ বলের ইনিংসে ছিল ৮টি চার।
রজার্সের বিদায়ের পর ক্রিজে আসা ব্র্যাড হ্যাডিন অপরাজিত রয়েছেন ৪৩ রানে। এই দু'জন ছাড়া আর কোনো ব্যাটসম্যান ২০ রানের বেশি করতে পারেননি।
ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৫৫ (কুক ২৭, কারবেরি ৩৮, রুট ২৪, পিটরসেন ৭১, বেল ২৭, স্টোকস ১৪, বেয়ারস্টো ১০, ব্রেসনান ১, ব্রড ১১, অ্যান্ডারসন ১১*, পানেসার ২; জনসন ৫/৬৩, হ্যারিস ২/৪৭, ওয়াটসন ১/১১, সিডল ১/৫০, লিয়ন ১/৬৭) অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৬৪/৯ (রজার্স ৬১, ওয়ার্নার ৯, ওয়াটসন ১০, ক্লার্ক ১০, স্মিথ ১৯, বেইলি ০, হ্যাডিন ৪৩*, জনসন ২, হ্যারিস ৬, সিডল ০, লিয়ন ০*; ব্রড ৩/৩০, অ্যান্ডারসন ৩/৫০, ব্রেসনান ২/২৪, স্টোকস ১/৩৮)
