২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে দর্শকদের বিশ্ব রেকর্ড

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টের প্রথম দিন স্টেডিয়ামে দশর্ক উপস্থিতির বিশ্ব রেকর্ড হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 12:52 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

বৃহস্পতিবার স্টেডিয়াম কর্মকর্তারা জানান, প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় মাঠে দর্শক ছিলেন ৯১ হাজার ৯২ জন, যা টেস্ট ম্যাচে একদিনে সর্বোচ্চ দর্শক উপস্থিতি।

আগের রেকর্ডটি ছিল এ মাঠেরই। ১৯৬১ সালের ১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন স্টেডিয়ামে এসেছিল ৯০ হাজার ৮০০ জন।

অবশ্য প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগেই বড় পর্দায় ভেসে আসে নতুন রেকর্ডের ঘোষণা। ইংল্যান্ডের স্কোর যখন ৩/১৫৯, তখন প্রায় এক লাখ আসনের স্টেডিয়ামে ছিলেন ৯০ হাজার ৮৩১ জন।

ব্রিসবেন, অ্যাডেলেইড ও পার্থে প্রথম তিনটি টেস্ট জিতে অস্ট্রেলিয়া এরই মধ্যে অ্যাশেজ জিতে নিয়েছে। তবুও 'বক্সিং ডে' হিসেবে পরিচিত এই দিনে সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটপ্রেমী মাঠে এল।