দ. আফ্রিকা দলে ফিরলেন কাইল অ্যাবট
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন পেসার কাইল অ্যাবট।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া এই পেসার দলে এসেছেন প্রথম টেস্টে চোট পাওয়া পেসার মরনে মরকেলের জায়গায়। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৯ রানে ৭ উইকেটসহ ম্যাচে ৬৮ রানে ৯ উইকেট নিলেও জায়গা ধরে রাখতে পারেননি অ্যাবট।
প্রথম টেস্টে ৪৫৮ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই করলেও জয় পায়নি দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ইনিংসে ৭ উইকেটে ৪৫০ রান করে স্বাগতিকরা।
২৬ ডিসেম্বর ডারবানে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
দক্ষিণ আফ্রিকা দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (সহ-অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, ডিন এলগার, ইমরান তাহির, জ্যাক ক্যালিস, রোরি ক্লেইনভেল্ট, আলভিরো পিটারসেন, রবিন পিটারসন, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন ও থামি সোলেকিলে।
