প্রাইম ব্যাঙ্ককে হারিয়েছে মোহামেডান
জহুরুল ইসলামের অর্ধশতকের সুবাদে বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে মোহামেডান ৫ উইকেটে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে।
রোববার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৬ রান করে প্রাইম ব্যাঙ্ক।
সৈকত আলীর (১৮ বলে ২৫) সঙ্গে এনামুল হকের (২৭ বলে ৩৫) ৩৯ বলে ৫৭ রানের উদ্বোধনী জুটি প্রাইম ব্যাঙ্ককে দারুণ সূচনা এনে দেয়।
তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি তারা। শেষ দিকে মেহরাব হোসেন (অপরাজিত ২৪) প্রতিরোধ গড়লেও সংগ্রহ খুব একটা বড় হয়নি প্রাইম ব্যাঙ্কের।
