নাসিরের নৈপুণ্যে চ্যালেঞ্জ কাপ ‘এ’ দলের
অধিনায়ক নাসির হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সের ওপরে ভর করে চ্যালেঞ্জ কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জাতীয় দলকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় ‘এ’ দলের সিরিজ জয়ও নিশ্চিত হয়ে গেছে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৭ রান করে জাতীয় দল।
১৮ বলে সর্বোচ্চ ৩৯ রান আসে এনামুলের হকের ব্যাট থেকে। ৩০ বলে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৮ রান মাহমুদুল্লাহর। অধিনায়ক মুশফিকুর রহিম করেন ৩৬ রান।
দুটি করে উইকেট নেন নাসির (২/২১) ও আরাফাত সানি (২/৪২)।
জবাবে ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ‘এ’ দল। ৩১ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬২ রান করে অপরাজিত থেকে যান নাসির।
মিঠুন আলীর ৩৭ ও মুমিনুল হকের অবদান ২৪ রান।
৩০ রানে দুই উইকেট নেন রুবেল হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
জাতীয় দল: ২০ ওভারে ১৬৭/৯ (এনামুল ৩৯, সৌম্য ১৩, মুশফিক ৩৬, নাঈম ৩, মাহমুদুল্লাহ ৩৮*, জিয়াউর ২১, সোহাগ ৩, মাশরাফি ০, রাজ্জাক ৯, রুবেল ০, আল-আমিন ১*; নাসির ২/২১, আরাফাত ২/৪২, ফরহাদ ১/১৯, ইলিয়াস ১/২০)
‘এ’ দল: ১৮.৩ ওভারে ১৭১/৪ (ইমরুল ১৬, জহুরুল ৬, মিঠুন ৩৭, মুমিনুল ২৪, নাসির ৬২*, সাব্বির ১৫*; রুবেল ২/৩০, আল-আমিন ১/২৫, মাশরাফি ১/২৮)
