২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ম্যাচে ‘এ’ দলের জয়

ক্রিকেটারদের টি-টোয়েন্টি অনুশীলনের সুযোগ করে দেয়ার জন্য আয়োজিত তিন ম্যাচের চ্যালেঞ্জ কাপের প্রথমটিতে জাতীয় দলকে ১২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 09:09 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭১ রান করে ‘এ’ দল।

কোনো ব্যাটসম্যান অর্ধশতক না পেলেও জাতীয় দল থেকে বাদ পড়া ইমরুল কায়েস (৩৬ বলে ৪৫), মুমিনুল হক (১৭ বলে ৩১) ও ফরহাদ রেজার (১৬ বলে ২৪) আক্রমণাত্মক ব্যাটিং লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় ‘এ’ দলকে।

৪ উইকেট নিলেও ৪ ওভারে ৩৬ রান দিতে হয়েছে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে।

জবাব দিতে নামা জাতীয় দল ৫ উইকেট হারালেও ১৫৯ রানের বেশি করতে পারেনি।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক (২৮ বলে ৩০) ও শামসুর রহমান (৩৪ বলে ৪৮), অধিনায়ক মুশফিকুর রহিম (২১ বলে ৩৩) ও নাঈম ইসলাম (১৯ বলে অপরাজিত ২০) চেষ্টা করলেও দলের হার ঠেকাতে পারেননি।

৩০ রানে ২ উইকেট নেন ইলিয়াস সানি।

সংক্ষিপ্ত স্কোর:

‘এ’ দল: ২০ ওভারে ১৭১/৯ (ইমরুল ৪৫, জহুরুল ১০, মার্শাল ১, মুমিনুল ৩১, নাসির ১৭, সাব্বির ৬, ফরহাদ ২৪, আলাউদ্দিন ১৬, মুক্তার ৪, ইলিয়াস ৫*, আরাফাত ১*; রাজ্জাক ৪/৩৬, মাশরাফি ২/৩৪, মাহমুদুল্লাহ ১/১৯, সোহাগ ১/২২, আল-আমিন ১/২৭)


জাতীয় দল: ২০ ওভারে ১৫৯/৫ (এনামুল ৩০, শামসুর ৪৮, মুশফিক ৩৩, নাঈম ২০*, মাহমুদুল্লাহ ১০, সৌম্য সরকার ০, জিয়াউর ১৬*; ইলিয়াস ২/৩০, আরাফাত ১/১৬, নাসির ১/১৬)