২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপের ‘চ্যালেঞ্জ’ নিয়ে দুই দল

ক্রিকেটারদের টি-টোয়েন্টি অনুশীলনের সুযোগ করে দেয়ার জন্য বুধবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের চ্যালেঞ্জ কাপ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 07:51 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

পুরনো খবর:

চ্যালেঞ্জ কাপের আগে অনুশীলনে ক্রিকেটাররা

জাতীয় দল ও ‘এ’ দলের মধ্যে আয়োজিত এই টুর্নামেন্টের তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

মঙ্গলবার অনুশীলন শেষে ‘এ’ দলের অধিনায়ক নাসির বলেন, “জাতীয় দলের সঙ্গে লড়াই তো হবেই। কারণ, ‘এ’ দল থেকে ভালো খেলেই জাতীয় দলে যেতে হয়। আর চ্যালেঞ্জের কথা বলতে গেলে বলবো, আমরা জাতীয় দলকে হারাতে চাই। ভালো খেললে অবশ্যই ওদের হারাতে পারবো।”

নাসির এখন মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন জাতীয় দলের অপরিহার‌্য সদস্য। তবে চ্যালেঞ্জ কাপে তার ভাবনায় শুধুই জাতীয় দলকে হারানোর পরিকল্পনা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আরো বেশি ম্যাচ আয়োজনের তাগিদ দিয়ে নাসির বলেন, “এই কয়েকটা ম্যাচ যথেষ্ট নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সামনে হয়তো বোর্ড কোনো সিদ্ধান্ত নেবে। নিজেরদের মধ্যে যত বেশি ম্যাচ খেলা যায় ততই ভালো।”