২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকসুকে সাহায্য করছেন ভিনসেন্ট

নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার লু ভিনসেন্ট জানিয়েছেন, আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটকে (আকসু) তদন্তে সাহায্য করছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 07:16 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

‘নিউ জিল্যান্ড হেরাল্ড’ পত্রিকা জানিয়েছে, চার মাস ধরে আকসু দেশটিতে ম্যাচ ও স্পট ফিক্সিং অভিযোগের তদন্ত করছে। তবে আইসিসি বা নিউ জিল্যান্ড ক্রিকেট এই তদন্তের সঙ্গে জড়িত কারো নাম প্রকাশ করেনি।

নিউ জিল্যান্ডের গণমাধ্যম অবশ্য জানিয়েছে, তিন জন ক্রিকেটারকে নিয়ে তদন্ত করা হচ্ছে।

এক বিবৃতিতে ভিনসেন্ট বলেন, “আমি আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে তদন্তে সহায়তা করছি।”

গণমাধ্যমে নাম আসা আরেক সাবেক ক্রিকেটার ক্রিস কেয়ার্নস বলেন, “আইসিসিকে তাদের মতো করে তদন্ত করতে দেয়া উচিৎ।”

এনজেডসি’র প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, “নিউ জিল্যান্ডের কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আইসিসির তদন্তের ব্যাপারে আমরা সচেতন।”

তদন্তাধীন কারো নাম না বললেও হোয়াইট জানিয়েছেন, বর্তমান কোনো ক্রিকেটারের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। আর সন্দেহজনক ম্যাচগুলো নিউ জিল্যান্ডেও হয়নি।