২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত সিলেট স্টেডিয়াম

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম নিয়ে আর শঙ্কা নেই। অষ্টমবারের মতো পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 07:46 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

সিলেট স্টেডিয়ামের ৭ মাস ধরে চলা নির্মাণ ও সংস্কার কাজ এখন শেষ পর্যায়ে। বুধবার পরিদর্শন শেষে আইসিসি পরিদর্শক দল জানিয়েছে, বাকি থাকা কিছু ছোটখাটো কাজ বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য বাধা হয়ে দাঁড়াবে না।

গ্যালারি, গ্র্যান্ড স্ট্যান্ড, মিডিয়া বক্স, ইলেকট্রনিক স্কোরবোর্ড, সাইট স্ক্রিন, পানি নিষ্কাশন ব্যবস্থা, ফ্লাড লাইটসহ সিলেট স্টেডিয়ামের নির্মাণ কাজ পর্যবেক্ষণ করেন টেটলি ও তার সতীর্থরা।

টেটলি বলেন, “মাঠ ও স্টেডিয়ামের নির্মাণ কাজে আমরা সন্তুষ্ট। ছোটখাটো বাকি কাজ বিশ্বকাপের জন্য বাধা নয়।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম জানান, “২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। বলা যায় বিশ্বকাপের জন্য বাংলাদেশ প্রস্তুত।

চূড়ান্ত পরিদর্শনে আসা এই দলে ভেন্যু পরিদর্শক ছাড়াও ছিলেন আইসিসির গণমাধ্যম, বাণিজ্য, সম্প্রচারসহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরা।